ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের মুন্সিপাড়া এলাকায় পদ্মা নদীর ভাঙন রোধে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জিও ব্যাগ ফেলে সংরক্ষিত এলাকায় বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে বলগেট দিয়ে বালু উত্তোলনের সময় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার। এ সময় তাঁর সঙ্গে ভেড়ামারা থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানের খবর পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করে প্রশাসন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, এ ঘটনায় জব্দ করা সরঞ্জামের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:০৯:০৩ ১ বার পঠিত | ● অবৈধ বালু উত্তোলন ● ভেড়ামারা পদ্মা নদী ● মুন্সিপাড়া