ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পদ্মায় অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ, অভিযানে পালালেন জড়িতরা • কাউখালীতে নারীর ক্ষমতায়নে ৩০ জনকে দক্ষতা ও সচেতনতামূলক প্রশিক্ষণ • চাটমোহরে লুট হওয়া ২৯০ বস্তা সার উদ্ধার, ডিলারকে জরিমানা • মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ, ভেড়ামারায় ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা • কাঁঠালিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কৃষকের • সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন • নবাবগঞ্জে আড়াই কিলোমিটার সড়কের দুই পাশ পরিষ্কারের কাজ শুরু • বাউফলের মৃৎশিল্পে কর্মসংস্থান পাঁচ হাজার মানুষের, রপ্তানি ২৪ দেশে • ২১ জেলায় নাশকতা ককটেল হামলা, বাস–ট্রেন ও পুলিশের গাড়িতে আগুন, বাসচালকের মৃত্যু • শ্যামলীতে বাসে আগুন, শাহজাহানপুরে মিলল ৬ তাজা ককটেল


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে নারীর ক্ষমতায়নে ৩০ জনকে দক্ষতা ও সচেতনতামূলক প্রশিক্ষণ

কাউখালীতে নারীর ক্ষমতায়নে ৩০ জনকে দক্ষতা ও সচেতনতামূলক প্রশিক্ষণ


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর ২০২৬


 কাউখালীতে নারীর ক্ষমতায়নে ৩০ জনকে দক্ষতা ও সচেতনতামূলক প্রশিক্ষণ

পিরোজপুর: কাউখালীতে নারীর ক্ষমতায়ন, দক্ষতা বৃদ্ধি ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে তৃণমূল সংগঠক ও তরুণী কর্মীদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার প্রশিক্ষণ উপপরিষদের উদ্যোগে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি সুনন্দা সমাদ্দারের সভাপতিত্বে প্রশিক্ষণ পরিচালনা করেন সংগঠনের প্রশিক্ষক সম্পাদক প্রভাতী মৃধা। সাধারণ সম্পাদক সাহিদা হকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি জাহানুর বেগম এবং নারী নেত্রী ছায়া সমাদ্দার, মৌমিতা সাহা, মাহফুজা খাতুন, চায়না মজুমদার, নিতু মণ্ডল, রেক্সোনা আক্তার, সুমি আক্তার ও শামীম আরা।

প্রশিক্ষণে মোট ৩০ জন তৃণমূল সংগঠক ও তরুণী কর্মী অংশগ্রহণ করেন।

সংগঠনের সভাপতি সুনন্দা সমাদ্দার বলেন, “নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে নারীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়াতে হবে। বিশেষ করে তৃণমূল পর্যায়ের নারী ও তরুণীদের সচেতন এবং দক্ষ করে গড়ে তোলা অত্যন্ত জরুরি। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে নারীরা নিজেদের অধিকার, দায়িত্ব ও সামাজিক ভূমিকা সম্পর্কে জানতে পারবেন। পাশাপাশি সমাজে নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠা এবং নারীর প্রতি বৈষম্য ও সহিংসতা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।”

সংগঠনের সাধারণ সম্পাদক সাহিদা হক বলেন, বাংলাদেশ মহিলা পরিষদ দীর্ঘদিন ধরে নারীর অধিকার প্রতিষ্ঠা, সমমর্যাদা ও ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তৃণমূল পর্যায়ে নারীদের সংগঠিত ও সচেতন করার এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২০:০৬:৫৪   ১ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● কাউখালীতে নারীর ক্ষমতায়নে ৩০ জনকে দক্ষতা ও সচেতনতামূলক প্রশিক্ষণ
● কাঁঠালিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কৃষকের
● সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
● আমতলীতে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সমন্বয় সভা
● বাউফলের মৃৎশিল্পে কর্মসংস্থান পাঁচ হাজার মানুষের, রপ্তানি ২৪ দেশে



আর্কাইভ