ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পদ্মায় অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ, অভিযানে পালালেন জড়িতরা • কাউখালীতে নারীর ক্ষমতায়নে ৩০ জনকে দক্ষতা ও সচেতনতামূলক প্রশিক্ষণ • চাটমোহরে লুট হওয়া ২৯০ বস্তা সার উদ্ধার, ডিলারকে জরিমানা • মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ, ভেড়ামারায় ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা • কাঁঠালিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কৃষকের • সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন • নবাবগঞ্জে আড়াই কিলোমিটার সড়কের দুই পাশ পরিষ্কারের কাজ শুরু • বাউফলের মৃৎশিল্পে কর্মসংস্থান পাঁচ হাজার মানুষের, রপ্তানি ২৪ দেশে • ২১ জেলায় নাশকতা ককটেল হামলা, বাস–ট্রেন ও পুলিশের গাড়িতে আগুন, বাসচালকের মৃত্যু • শ্যামলীতে বাসে আগুন, শাহজাহানপুরে মিলল ৬ তাজা ককটেল


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর ২০২৬


সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

ভোলা: লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে মো. আব্দুল জলিল (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর আপন বড় ভাই মো. সহিদের (৬৬) বিরুদ্ধে তাঁকে হত্যার অভিযোগ উঠেছে। পরে পুলিশ অভিযুক্ত সহিদকে আটক করে।

বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার লালমোহন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুন্সির হাওলা এলাকার মনু মিয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আব্দুল জলিল নিজের সুপারি বাগানে সুপারি পাড়তে গেলে তাঁর বড় ভাই মো. সহিদ বাধা দেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি ও গালাগালি হয়। একপর্যায়ে সহিদ ছোট ভাই জলিলের গলা সুপারি গাছের সঙ্গে চেপে ধরেন। এতে শ্বাসরোধ হয়ে আব্দুল জলিলের মৃত্যু হয়।

নিহত আব্দুল জলিল ও অভিযুক্ত মো. সহিদ দুজনই মৃত মনু মিয়ার ছেলে। তাঁরা লালমোহন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুন্সির হাওলা এলাকার মনু মিয়া বাড়ির বাসিন্দা।

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলামের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য ভোলায় পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৫:৫৯   ১ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● কাউখালীতে নারীর ক্ষমতায়নে ৩০ জনকে দক্ষতা ও সচেতনতামূলক প্রশিক্ষণ
● কাঁঠালিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কৃষকের
● সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
● আমতলীতে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সমন্বয় সভা
● বাউফলের মৃৎশিল্পে কর্মসংস্থান পাঁচ হাজার মানুষের, রপ্তানি ২৪ দেশে



আর্কাইভ