ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
• ২১ জেলায় নাশকতা ককটেল হামলা, বাস–ট্রেন ও পুলিশের গাড়িতে আগুন, বাসচালকের মৃত্যু • শ্যামলীতে বাসে আগুন, শাহজাহানপুরে মিলল ৬ তাজা ককটেল • কয়রায় নারী কৃষকদের স্বাবলম্বী করতে নতুন জলবায়ু প্রকল্প চালু • কাউখালীতে ছাত্রী ও শিক্ষিকাকে যৌন নিপীড়নের অভিযোগে দুই শিক্ষক বরখাস্ত • লালমোহনে ২৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার • মানিকগঞ্জে ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবনে ফ্যান খুলে আহত ২ শিক্ষার্থী • মানিকগঞ্জে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন, আটক ১০ • ধলেশ্বরী নদীতে মিলল অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ • হরিরামপুরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার • সুজানগরে তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকার ‘উদ্যোগ’ কর্মসূচি


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের মামলা, গ্রেপ্তার ১

চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের মামলা, গ্রেপ্তার ১


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর ২০২৬


চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের মামলা, গ্রেপ্তার ১

পাবনা: চাটমোহর উপজেলায় হট্টগোল ও ভাঙচুর করে গোডাউন থেকে ৬১১ বস্তা সার লুটের ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। লুটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এদিকে ঘটনার পর মাইকিং করে লুট হওয়া সার ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছে উপজেলা প্রশাসন। এখন পর্যন্ত ১০৭ বস্তা সার ফেরত পাওয়া গেছে। এর আগে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ছাইকোলা বাজার এলাকায় ডিলার প্রদীপ কুমার পালের গোডাউন থেকে সার লুটের ঘটনা ঘটে। ওই দিন রাতেই এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান, গোডাউন ভাঙচুর ও সার লুটের ঘটনায় ডিলার প্রদীপ কুমার পালের ম্যানেজার নিরঞ্জন কুমার ঘোষ বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে উপজেলার লাঙলমোড়া গ্রামের জহুরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে ৯ বস্তা সার উদ্ধার করা হয়। সব মিলিয়ে এখন পর্যন্ত ১০৭ বস্তা সার ফেরত পাওয়া গেছে।

অন্যদিকে, সার লুটের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। সোমবার বিকেলে জেলা প্রশাসক আমিনুল ইসলাম এক অফিস আদেশে এ কমিটি গঠন করেন। কমিটির আহ্বায়ক করা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালীকে। অন্য দুই সদস্য হলেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সাখাওয়াত হোসেন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার অতিরিক্ত উপপরিচালক (শস্য) লুৎফর রহমান। অফিস আদেশে কমিটিকে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে সুস্পষ্ট মতামত ও সুপারিশসহ তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, সোমবার দুপুরে চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে একটি টিনশেড ঘরে সার বিতরণ করছিলেন ডিলার প্রদীপ কুমার পাল। এ সময় সার নিতে আসা কৃষকদের মধ্যে লাইনে দাঁড়ানো এবং সার দিতে দেরি হওয়া নিয়ে হট্টগোল শুরু হয়। একই সময় ছাইকোলা বাজারে আরও দুই ডিলার সার বিতরণ করছিলেন। কিন্তু তাঁরা হঠাৎ সার বিতরণ বন্ধ করে দিলে সবাই প্রদীপ কুমার পালের দোকানে ভিড় করেন। সার না পেয়ে কৃষকেরা ক্ষিপ্ত হয়ে হট্টগোল শুরু করেন। একপর্যায়ে উত্তেজিত লোকজন ডিলারের টিনশেড ঘর ভাঙচুর করে সার লুট করতে শুরু করেন। এ সময় পুলিশ ও ডিলারের লোকজন বাধা দিতে গেলে তাঁদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।

খবর পেয়ে জেলা প্রশাসক আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান, কৃষি বিভাগের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক, উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ এবং চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় মাইকিং করে কৃষকদের নেওয়া সার ফেরত দেওয়ার আহ্বান জানানো হয়।

এন/এস

বাংলাদেশ সময়: ০:০৩:০২   ১ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের মামলা, গ্রেপ্তার ১
● সুজানগরে তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকার ‘উদ্যোগ’ কর্মসূচি
● চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের মামলায় আসামি ২০০-২৫০ জন
● চাটমোহরে সার লুট, ডিলারের গোডাউন ভেঙে নেওয়া হলো ৬১১ বস্তা
● সুজানগরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত



আর্কাইভ