ঢাকা    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম
• আমতলীতে দেড় শতাধিক কৃষকের অংশগ্রহণে কৃষক সমাবেশ • ঘড়িলাল বাজারে হামলার ঘটনায় নাম জড়ানো নিয়ে বিএনপি নেতা টুটুলের সংবাদ সম্মেলন • আমতলীতে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের আগুন, ক্ষয়ক্ষতি নেই • কাউখালীতে স্কুলের লাইব্রেরিতে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে • চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের মামলায় আসামি ২০০-২৫০ জন • ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে কাউখালীর শিক্ষক-শিক্ষার্থীরা • লালমোহনে ২৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার • কৃষক কার্ডে মোবাইলেই মিলবে আবহাওয়ার আগাম পূর্বাভাস • শেখ হাসিনার দেশে ফেরার চেষ্টা নিয়ে রিজভীর প্রশ্ন • স্থানীয় নির্বাচন ও রাজনৈতিক কর্মসূচি ঘিরে জামায়াতের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে এনসিপি


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ঘড়িলাল বাজারে হামলার ঘটনায় নাম জড়ানো নিয়ে বিএনপি নেতা টুটুলের সংবাদ সম্মেলন

ঘড়িলাল বাজারে হামলার ঘটনায় নাম জড়ানো নিয়ে বিএনপি নেতা টুটুলের সংবাদ সম্মেলন


কয়রা ( খুলনা ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬


ঘড়িলাল বাজারে হামলার ঘটনায় নাম জড়ানো নিয়ে বিএনপি নেতা টুটুলের সংবাদ সম্মেলন

খুলনা: কয়রা উপজেলার ঘড়িলাল বাজারে ইউপি সদস্যের ওপর হামলার ঘটনায় নিজের নাম জড়ানোর প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতা শাহিনুর ইসলাম টুটুল। এ ঘটনায় নিজের কোনো সম্পৃক্ততা নেই দাবি করে তিনি অভিযোগ করেছেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এর মাধ্যমে তাঁর রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।

মঙ্গলবার (৯ নভেম্বর) কয়রা সাংবাদিক ফোরামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত রোববার (৮ নভেম্বর) সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে ঘড়িলাল বাজারে একটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনা ঘটে। একজন সচেতন রাজনৈতিক কর্মী হিসেবে তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানান। একই সঙ্গে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তিনি অভিযোগ করেন, ঘটনাটিকে কেন্দ্র করে একটি বিশেষ মহল রাজনৈতিক উদ্দেশ্যে জলঘোলা করার চেষ্টা করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও বক্তব্যের সূত্র ধরে সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওসমান গনি খোকনের বক্তব্যের অংশবিশেষ ব্যবহার করে তাঁর নাম জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে। এর মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা চলছে।

নিজের রাজনৈতিক পরিচয় তুলে ধরে তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি দক্ষিণ বেদকাশী মাধ্যমিক বিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি, দক্ষিণ বেদকাশী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সদস্যসচিব ও সভাপতি এবং কয়রা থানা ছাত্রদলের সাবেক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া স্বেচ্ছাসেবক দলের স্থানীয় পর্যায়েও দায়িত্ব পালন করেছেন।

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, গত ১৭ বছরের রাজনৈতিক প্রতিকূলতা, নির্যাতন ও দমন-পীড়নের মধ্যেও তিনি রাজপথে সক্রিয় ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পরও এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ভূমিকা রেখেছেন। মারামারি, জুলুম, ভাঙচুর কিংবা লুটপাটের রাজনীতির সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন তিনি।

ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কোনো তথ্য যাচাই না করে প্রচার না করার অনুরোধ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, সত্য ও ন্যায়ের জয় হবে বলে তিনি বিশ্বাস করেন।

এন/এস

বাংলাদেশ সময়: ২৩:৩৭:৩৫   ১ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ঘড়িলাল বাজারে হামলার ঘটনায় নাম জড়ানো নিয়ে বিএনপি নেতা টুটুলের সংবাদ সম্মেলন
● ভেড়ামারায় শীতের রস সংগ্রহে খেজুর গাছ প্রস্তুত করছেন গাছিরা
● ডেঙ্গু প্রতিরোধে ভেড়ামারায় পরিচ্ছন্নতা ও সচেতনতার ওপর গুরুত্ব
● ভেড়ামারায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ, মূল্য ৩ লাখ টাকা
● ভেড়ামারায় সমবায় দিবসে অর্থনৈতিক উন্নয়ন ও স্বাবলম্বিতা গড়ার আহ্বান



আর্কাইভ