ঢাকা সোমবার, ৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
বরগুনা: আমতলীর নূরজাহান ক্লাব প্রাঙ্গণে সোমবার বিকেল ৩টায় ‘নূরজাহান ক্লাব স্মৃতি লাইব্রেরি’ নামে একটি পাবলিক লাইব্রেরির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বরগুনার জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন আমতলীর ইউএনও হাসান মো. হাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) রনজিৎ চন্দ্র দাস, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হিমেল পাল এবং ওসি মো. ইয়াকুব হোসাইন।
এর আগে সকাল ১১টায় তিনি আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। রোগীদের সুপেয় পানি পানের সুবিধার্থে সেখানে ওয়াশব্লকসহ একটি গভীর নলকূপ স্থাপনের ব্যবস্থা গ্রহণ করেন তিনি।
পরে সকাল সাড়ে ১১টায় তিনি কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, সরকারি আরমান খোরশেদ পাইলট হাইস্কুল এবং মফিজ উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম, ল্যাঙ্গুয়েজ ক্লাব ও বিতর্ক ক্লাবের উদ্বোধন করেন।
এরপর ইউএনওর কার্যালয়ে ৫১ জন নির্যাতিত, অবহেলিত, অসহায় ও দুস্থ নারীর মধ্যে ৫ লাখ ১০ হাজার টাকার চেক বিতরণ করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৯:০৪:০৩ ২২ বার পঠিত | ● আমতলী বরগুনা ● তাছলিমা আক্তার ● নূরজাহান ক্লাব স্মৃতি লাইব্রেরি