ঢাকা    রবিবার, ৮ নভেম্বর ২০২৬
শিরোনাম
• দুমকিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা • সিংগাইরে স্মার্ট প্রি-পেমেন্ট মিটার নিয়ে গ্রাহকদের সচেতনতামূলক সভা • নবীনগর পূজা উদযাপন পরিষদের কমিটি নিয়ে বিরোধ, মুখোমুখি দুই পক্ষ • চরফ্যাসনে সুপারি বাগান থেকে বিবস্ত্র মরদেহ উদ্ধার • লালমোহনে র‌্যালি ও আলোচনা সভায় জাতীয় সমবায় দিবস উদযাপন • আলফাডাঙ্গায় সমবায় দিবসে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ • লালমোহনে র‌্যালি ও আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন • সমবায় অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখে: রিজভী • মানিকছড়িতে বিএনপি কার্যালয়ে হামলা, আহত ৫ নেতাকর্মী • নলছিটিতে পুলিশের ওপর হামলা চালিয়ে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিলেন স্বজনেরা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » দুমকিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা

দুমকিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর ২০২৬


দুমকিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা

পটুয়াখালী:দুমকিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ নভেম্বর (রবিবার) বিকেল ৪টায় পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর নির্দেশনায় এ কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মতিউর রহমান দিপুর নেতৃত্বে উপজেলার থানাব্রিজ থেকে বর্ণাঢ্য র‍্যালিটি শুরু হয়। পরে লেবুখালী-বাউফল সড়ক হয়ে নতুন বাজার প্রদক্ষিণ করে র‍্যালিটি পুনরায় থানাব্রিজে এসে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহীম হাওলাদার, সাবেক যুবনেতা ফেরদৌস আলম, উপজেলা যুবদলের সভাপতি জাকির আলম মিলন, সিনিয়র সহসভাপতি মো. মিজানুর রহমান, সহসভাপতি মো. সাইদুর রহমান খান, সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাইনুল হাসান ও সাংগঠনিক সম্পাদক মো. কালাম তালুকদার প্রমুখ।

র‍্যালি শেষে উপজেলা যুবদলের সহসভাপতি মো. সাইদুর রহমান খানের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মতিউর রহমান দিপু।

বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা নিয়ে আলোচনা করেন। এ সময় তারা তাঁর রুহের মাগফিরাত কামনা করেন। সভায় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৪৯:১০   ১ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা
● চরফ্যাসনে সুপারি বাগান থেকে বিবস্ত্র মরদেহ উদ্ধার
● লালমোহনে র‌্যালি ও আলোচনা সভায় জাতীয় সমবায় দিবস উদযাপন
● লালমোহনে র‌্যালি ও আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন
● নলছিটিতে পুলিশের ওপর হামলা চালিয়ে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিলেন স্বজনেরা



আর্কাইভ