ঢাকা    শনিবার, ৭ নভেম্বর ২০২৬
শিরোনাম
• চরফ্যাসনে এওয়াজপুরে চেয়ারম্যান প্রার্থী তামিমের মোটরসাইকেল শোডাউন • চরফ্যাসনে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত • ঢাকায় বিএনপির সমাবেশে গিয়ে প্রাণ হারালেন সিংগাইরের নেতা তোফাজ্জল • অবশেষে সেই ময়লার ভাগাড়ে গড়ে উঠছে সবুজ বেষ্টুনী • সুজানগরে যুবদল নেতা জাহিদ বিশ্বাসের ওপর দুর্বৃত্তদের হামলা • জিয়াউর রহমানের আদর্শে জনগণের কল্যাণে কাজ করছে বিএনপি: সেলিম রেজা হাবিব • উলিপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল • ভেড়ামারার বাহিরচরে ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির আলোচনা সভা • নবীনগরে জাতীয় ঐক্য ও দেশপ্রেমের আহ্বান জানালেন এমপি মান্নান • ওসির বদলি ঠেকাতে কাঁঠালিয়ায় মানববন্ধন, প্রত্যাহারের দাবি


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ওসির বদলি ঠেকাতে কাঁঠালিয়ায় মানববন্ধন, প্রত্যাহারের দাবি

ওসির বদলি ঠেকাতে কাঁঠালিয়ায় মানববন্ধন, প্রত্যাহারের দাবি


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর ২০২৬


ওসির বদলি ঠেকাতে কাঁঠালিয়ায় মানববন্ধন, প্রত্যাহারের দাবিঝালকাঠি: কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হানের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার সর্বস্তরের জনসাধারণের ব্যানারে কাঁঠালিয়া-রাজাপুর আঞ্চলিক মহাসড়কে থানার সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন, সাবেক সাধারণ সম্পাদক আখতার হোসেন, উপজেলা যুবদলের সদস্যসচিব মো. জয়নাল আবেদীন, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান বাদল, উপজেলা মহিলা দলের নেত্রী সাহেলী পারভীন, নেহার খান, রীমা ফেরদৌস, লাকি বেগম ও সাবিনা ইয়াসমিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রুবেল মোল্লা এবং স্থানীয় সালেহা বেগম, বশির হাওলাদার, রেখা রানী ও শান্ত অধিকারীসহ অনেকে।

বক্তারা বলেন, ওসি আবু নাছের রায়হান একজন ভালো মানুষ। তিনি কাঁঠালিয়ায় যোগদানের পর থেকে চুরি, ডাকাতি, মাদক ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে এসেছে। এ কারণে তাঁরা তাঁর বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানান।

উল্লেখ্য, গত বুধবার (৪ নভেম্বর) বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ের ৬১৩ নম্বর স্মারকে তাঁকে ভোলা জেলায় বদলির আদেশ দেওয়া হয়। চিঠিতে আদেশটি অবিলম্বে কার্যকর করার কথা উল্লেখ করা হয়েছে। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

বাংলাদেশ সময়: ২০:১৩:২৪   ৯ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চরফ্যাসনে এওয়াজপুরে চেয়ারম্যান প্রার্থী তামিমের মোটরসাইকেল শোডাউন
● চরফ্যাসনে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
● অবশেষে সেই ময়লার ভাগাড়ে গড়ে উঠছে সবুজ বেষ্টুনী
● ওসির বদলি ঠেকাতে কাঁঠালিয়ায় মানববন্ধন, প্রত্যাহারের দাবি
● কাঁঠালিয়ায় যুবদল নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে



আর্কাইভ