ঢাকা শনিবার, ৭ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
ব্রাহ্মণবাড়িয়া: নবীনগরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট এম এ মান্নান।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এম এ মান্নান বলেন, ‘সবার আগে বাংলাদেশ’—এই চেতনাকে ধারণ করে দেশের মানুষের উন্নয়ন, জাতীয় ঐক্য, দেশপ্রেম ও জনগণের কল্যাণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ দিবস জাতীয় ঐক্য, সংহতি, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার চেতনাকে নতুন করে স্মরণ করিয়ে দেয়।
তিনি আরও বলেন, দেশের স্বার্থ ও জনগণের কল্যাণের ঊর্ধ্বে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ স্থান পেতে পারে না। মতপার্থক্য থাকতেই পারে, তবে জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের ইতিহাস, জাতীয় ঐক্য ও দেশপ্রেমের তাৎপর্য উপলব্ধি করার সুযোগ করে দেয়। দেশের উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা ও মানুষের কল্যাণ নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি সুন্দর, সমৃদ্ধ ও উন্নত নবীনগর গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০:৪৯:২৭ ২ বার পঠিত | ● এম এ মান্নান ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ● নবীনগর