ঢাকা    শনিবার, ৭ নভেম্বর ২০২৬
শিরোনাম
• চরফ্যাসনে এওয়াজপুরে চেয়ারম্যান প্রার্থী তামিমের মোটরসাইকেল শোডাউন • চরফ্যাসনে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত • ঢাকায় বিএনপির সমাবেশে গিয়ে প্রাণ হারালেন সিংগাইরের নেতা তোফাজ্জল • অবশেষে সেই ময়লার ভাগাড়ে গড়ে উঠছে সবুজ বেষ্টুনী • সুজানগরে যুবদল নেতা জাহিদ বিশ্বাসের ওপর দুর্বৃত্তদের হামলা • জিয়াউর রহমানের আদর্শে জনগণের কল্যাণে কাজ করছে বিএনপি: সেলিম রেজা হাবিব • উলিপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল • ভেড়ামারার বাহিরচরে ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির আলোচনা সভা • নবীনগরে জাতীয় ঐক্য ও দেশপ্রেমের আহ্বান জানালেন এমপি মান্নান • ওসির বদলি ঠেকাতে কাঁঠালিয়ায় মানববন্ধন, প্রত্যাহারের দাবি


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ঢাকায় বিএনপির সমাবেশে গিয়ে প্রাণ হারালেন সিংগাইরের নেতা তোফাজ্জল

ঢাকায় বিএনপির সমাবেশে গিয়ে প্রাণ হারালেন সিংগাইরের নেতা তোফাজ্জল


মু.মিজানুর রহমান বাদল,( মানিকগঞ্জ )
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর ২০২৬


ঢাকায় বিএনপির সমাবেশে গিয়ে প্রাণ হারালেন সিংগাইরের নেতা তোফাজ্জল

ঢাকা: নয়াপল্টনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের র‍্যালিতে যোগ দিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন তোফাজ (৫৭)। অসুস্থ হওয়ার পর স্ট্রোকে তাঁর মৃত্যু হয়।

শনিবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে তাঁর মৃত্যু হয়। তিনি সিংগাইর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আজিমপুর মহল্লার বাসিন্দা ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন। সিংগাইর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করে তিনি দল থেকে বহিষ্কৃত হয়েছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিরা গভীর শোক প্রকাশ করেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, রবিবার সকাল ১১টায় সিংগাইর সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২১:১০:২৪   ১ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● ঢাকায় বিএনপির সমাবেশে গিয়ে প্রাণ হারালেন সিংগাইরের নেতা তোফাজ্জল
● দোহারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
● দোহারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন
● সোনারগাঁও হোটেলের সামনে ককটেল বিস্ফোরণ, হতাহত নেই
● রাজারবাগ পুলিশ লাইন্সের সামনে ককটেল বিস্ফোরণ, হতাহত নেই



আর্কাইভ