ঢাকা    শনিবার, ৭ নভেম্বর ২০২৬
শিরোনাম
• চরফ্যাসনে এওয়াজপুরে চেয়ারম্যান প্রার্থী তামিমের মোটরসাইকেল শোডাউন • চরফ্যাসনে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত • ঢাকায় বিএনপির সমাবেশে গিয়ে প্রাণ হারালেন সিংগাইরের নেতা তোফাজ্জল • অবশেষে সেই ময়লার ভাগাড়ে গড়ে উঠছে সবুজ বেষ্টুনী • সুজানগরে যুবদল নেতা জাহিদ বিশ্বাসের ওপর দুর্বৃত্তদের হামলা • জিয়াউর রহমানের আদর্শে জনগণের কল্যাণে কাজ করছে বিএনপি: সেলিম রেজা হাবিব • উলিপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল • ভেড়ামারার বাহিরচরে ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির আলোচনা সভা • নবীনগরে জাতীয় ঐক্য ও দেশপ্রেমের আহ্বান জানালেন এমপি মান্নান • ওসির বদলি ঠেকাতে কাঁঠালিয়ায় মানববন্ধন, প্রত্যাহারের দাবি


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন

দোহারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর ২০২৬


দোহারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন

ঢাকা: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দোহারে নানা কর্মসূচি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে দিবসটি উদযাপনে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার হ্রদ লাহরী মিলনায়তনে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ ছাড়া ৭ নভেম্বর (শনিবার) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলার সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হবে। বাদ জোহর অথবা সুবিধাজনক সময়ে জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় উপজেলার কেন্দ্রীয় মসজিদগুলোতে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।

পাশাপাশি মন্দির, গির্জাসহ অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। দিবসটি উপলক্ষে হাসপাতাল, এতিমখানা ও শিশুকেন্দ্রিক প্রতিষ্ঠানগুলোতে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।

এদিকে, দিবসটির তাৎপর্য ও ঐতিহাসিক গুরুত্ব নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে উপজেলা হ্রদ লাহরী মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে পরিবেশিত হয় দেশাত্মবোধক গান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, জাতীয় জীবনে ঐতিহাসিক গুরুত্ব বহনকারী এ দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। এর মাধ্যমে তাদের দেশের ইতিহাস, ঐতিহ্য ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নওশীনা আরিফ, দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট তালেব শিকদার, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খালাসী, জিয়া উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রাকিবুল ইসলাম প্রমুখ।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৯:৪৫:০৭   ৩ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● ঢাকায় বিএনপির সমাবেশে গিয়ে প্রাণ হারালেন সিংগাইরের নেতা তোফাজ্জল
● দোহারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
● দোহারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন
● সোনারগাঁও হোটেলের সামনে ককটেল বিস্ফোরণ, হতাহত নেই
● রাজারবাগ পুলিশ লাইন্সের সামনে ককটেল বিস্ফোরণ, হতাহত নেই



আর্কাইভ