ঢাকা    শনিবার, ৭ নভেম্বর ২০২৬
শিরোনাম
• চরফ্যাসনে এওয়াজপুরে চেয়ারম্যান প্রার্থী তামিমের মোটরসাইকেল শোডাউন • চরফ্যাসনে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত • ঢাকায় বিএনপির সমাবেশে গিয়ে প্রাণ হারালেন সিংগাইরের নেতা তোফাজ্জল • অবশেষে সেই ময়লার ভাগাড়ে গড়ে উঠছে সবুজ বেষ্টুনী • সুজানগরে যুবদল নেতা জাহিদ বিশ্বাসের ওপর দুর্বৃত্তদের হামলা • জিয়াউর রহমানের আদর্শে জনগণের কল্যাণে কাজ করছে বিএনপি: সেলিম রেজা হাবিব • উলিপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল • ভেড়ামারার বাহিরচরে ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির আলোচনা সভা • নবীনগরে জাতীয় ঐক্য ও দেশপ্রেমের আহ্বান জানালেন এমপি মান্নান • ওসির বদলি ঠেকাতে কাঁঠালিয়ায় মানববন্ধন, প্রত্যাহারের দাবি


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ

ভেড়ামারায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর ২০২৬


ভেড়ামারায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ

কুষ্টিয়া: ভেড়ামারায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় ভেড়ামারা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন, ভেড়ামারা, কুষ্টিয়ার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহীদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিরুল আরাফাত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার, ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রাকিবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. একরামুল হক, পৌর বিএনপির সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু দাউদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমদাদুল হক বিশ্বাস, উপজেলা বিআরডিবি প্রকল্প কর্মকর্তা জহির উদ্দিন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, সমবায় কর্মকর্তা নাজবীন আক্তার, আইসিটি কর্মকর্তা মারজিয়া খানম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তারেক হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহমেদ, কৃষিবিদ ও কৃষি কর্মকর্তা মাহমুদা সুলতানা এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান।

এ ছাড়া অনুষ্ঠানে উপজেলার বীর মুক্তিযোদ্ধা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় মহান মুক্তিযুদ্ধের চেতনা, জাতীয় ঐক্য, দেশপ্রেম এবং ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরা হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধকালীন তাঁদের অভিজ্ঞতা ও স্মৃতিচারণ করেন। তাঁদের বক্তব্যে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্য রক্ষায় মুক্তিযোদ্ধাদের অবদানের পাশাপাশি দেশ গঠনে নতুন প্রজন্মের দায়িত্ব ও কর্তব্যের বিষয়টি উঠে আসে।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। পাশাপাশি তাঁদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৬:৫৬   ৩ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারার বাহিরচরে ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির আলোচনা সভা
● ভেড়ামারায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ
● চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান সোহেল রানা, ধরমপুরে মোটরসাইকেল শোডাউন
● ভেড়ামারায় নো-পার্কিংয়ে ৩টি ‘অন টেস্ট’ মোটরসাইকেল জব্দ
● ট্রেড লাইসেন্স না থাকায় ভেড়ামারায় জুয়েলার্সকে জরিমানা



আর্কাইভ