ঢাকা    শনিবার, ৭ নভেম্বর ২০২৬
শিরোনাম
• ভোলায় সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার • চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান সোহেল রানা, ধরমপুরে মোটরসাইকেল শোডাউন • ১৬ বছর ধরে ভাঙা ব্রিজে ঝুঁকিপূর্ণ পারাপার, দুর্ভোগে চার গ্রামের মানুষ • সাংবাদিক সমিতির নবীনগর কার্যালয় উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান • চাটমোহরে যুবদলের দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার • সুজানগর স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, পিন্টুর সংবাদ সম্মেলন • কাউখালীতে ইউএনও সেজে মুক্তিযোদ্ধার ৪২ হাজার টাকা আত্মসাৎ • ট্রাইব্রেকারে গুয়াটনকে হারিয়ে শহীদ জিয়া স্মৃতি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জয়কুল • রয়্যাল এনফিল্ডের সঙ্গে অপু বিশ্বাসের নতুন লুক, ভক্তদের প্রশংসার ঝড় • শান্তিবাগে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ট্রাইব্রেকারে গুয়াটনকে হারিয়ে শহীদ জিয়া স্মৃতি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জয়কুল

ট্রাইব্রেকারে গুয়াটনকে হারিয়ে শহীদ জিয়া স্মৃতি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জয়কুল


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর ২০২৬


ট্রাইব্রেকারে গুয়াটনকে হারিয়ে শহীদ জিয়া স্মৃতি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জয়কুল

পিরোজপুর: কাউখালীতে ‘মাদককে না বলি, অবসর সময় খেলাধুলায় নিজেকে ব্যস্ত রাখি’ প্রতিপাদ্যকে সামনে রেখে শহীদ জিয়া স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের আইরন জয়কুল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আইরন জয়কুল ও মুক্তারকাঠি মানব কল্যাণ সংগঠনের যৌথ উদ্যোগে এ খেলা অনুষ্ঠিত হয়।

কাউখালী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল আলম বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবীর।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচএম দীন মোহাম্মদ, সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান মিয়া, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব রফিকুল ইসলাম রফিক এবং টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিয়াকত তালুকদার।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গিয়াসউদ্দিন অলি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ, সদস্যসচিব রাকিব তালুকদার, শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইউসুফ আলী আকন, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সোয়াইব সিদ্দিকী এবং সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আজম আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আয়োজক সূত্রে জানা যায়, আটটি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় জয়কুল একাদশ ও গুয়াটন একাদশ। নির্ধারিত সময়ের খেলায় দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হয়। পরে ট্রাইব্রেকারে ২-১ গোলে গুয়াটন একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় জয়কুল একাদশ।

খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

এন/ এন

বাংলাদেশ সময়: ০:০৫:০৯   ১৪ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● ভোলায় সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার
● ১৬ বছর ধরে ভাঙা ব্রিজে ঝুঁকিপূর্ণ পারাপার, দুর্ভোগে চার গ্রামের মানুষ
● কাউখালীতে ইউএনও সেজে মুক্তিযোদ্ধার ৪২ হাজার টাকা আত্মসাৎ
● ট্রাইব্রেকারে গুয়াটনকে হারিয়ে শহীদ জিয়া স্মৃতি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জয়কুল
● শান্তিবাগে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের



আর্কাইভ