ঢাকা    শনিবার, ৭ নভেম্বর ২০২৬
শিরোনাম
• ভোলায় সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার • চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান সোহেল রানা, ধরমপুরে মোটরসাইকেল শোডাউন • ১৬ বছর ধরে ভাঙা ব্রিজে ঝুঁকিপূর্ণ পারাপার, দুর্ভোগে চার গ্রামের মানুষ • সাংবাদিক সমিতির নবীনগর কার্যালয় উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান • চাটমোহরে যুবদলের দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার • সুজানগর স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, পিন্টুর সংবাদ সম্মেলন • কাউখালীতে ইউএনও সেজে মুক্তিযোদ্ধার ৪২ হাজার টাকা আত্মসাৎ • ট্রাইব্রেকারে গুয়াটনকে হারিয়ে শহীদ জিয়া স্মৃতি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জয়কুল • রয়্যাল এনফিল্ডের সঙ্গে অপু বিশ্বাসের নতুন লুক, ভক্তদের প্রশংসার ঝড় • শান্তিবাগে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগর স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, পিন্টুর সংবাদ সম্মেলন

সুজানগর স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, পিন্টুর সংবাদ সম্মেলন


সুজানগর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর ২০২৬


সুজানগর স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, পিন্টুর সংবাদ সম্মেলন

পাবনা: নিয়মনীতি উপেক্ষা করে পছন্দের ব্যক্তিদের ঠিকাদারি কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সুজানগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুপ্রভা রাণীর বিরুদ্ধে। এসব অনিয়ম-দুর্নীতি আড়াল করতে উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টুর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ তোলার দাবি করেছেন তিনি।

শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে সুজানগর পৌর সুপার মার্কেটে পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু।

স্বাস্থ্য কর্মকর্তা সুপ্রভা রাণীর অভিযোগের পরিপ্রেক্ষিতে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদও জানান তিনি।

সিদ্দিকুর রহমান পিন্টু বলেন, সম্প্রতি সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমএসআর খাতের ছয়টি প্যাকেজে দরপত্র আহ্বান করা হয়। ডা. সুপ্রভা রাণী দরপত্রে এমন কিছু শর্ত জুড়ে দেন, যার কারণে সুজানগর ও পাবনার উপযুক্ত লাইসেন্সধারী ঠিকাদাররাও দরপত্র জমা দিতে পারেননি।

এমনকি দরপত্র যাচাই-বাছাই কমিটিও তিনি নিজের পছন্দমতো গঠন করেন। নিয়ম থাকলেও ওই কমিটিতে কোনো বিশেষজ্ঞ চিকিৎসককে রাখা হয়নি।

পিন্টুর অভিযোগ, দরপত্র আহ্বানকারীরা সুপ্রভা রাণীর পরিচিত এবং তাঁদের সঙ্গে তাঁর স্বামীর ব্যবসায়িক সম্পর্ক রয়েছে।

তিনি আরও বলেন, এসব অনিয়ম-দুর্নীতির বিষয়ে তিনি শুধু স্বাস্থ্য কর্মকর্তার কাছে জানতে চেয়েছিলেন, এর বেশি কিছু করেননি। কিন্তু নিজের অনিয়ম ও দুর্নীতি আড়াল করতেই তাঁর বিরুদ্ধে বানোয়াট অভিযোগ তোলা হয়েছে।

পিন্টু বলেন, স্বাস্থ্য কর্মকর্তা এমনিতেই নিয়মিত হাসপাতালে আসেন না। দরপত্রে অনিয়মের পর তিনি ছুটিতে রয়েছেন। অথচ গণমাধ্যমে তিনি মিথ্যা ও বানোয়াট অভিযোগ করেছেন যে পিন্টুর কারণে তিনি হাসপাতালে যেতে পারছেন না।

সংবাদ সম্মেলনে সুজানগর উপজেলা বিএনপি নেতা আহমেদ আলী প্রামাণিক লাটু, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নাদের হোসেন, উপজেলা যুবদলের সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক জহুর আহমেদ সরকার নিক্সন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান ও এস এম রাসেল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০:০৯:৩৮   ১২ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● চাটমোহরে যুবদলের দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
● সুজানগর স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, পিন্টুর সংবাদ সম্মেলন
● জয়পুরহাটে বাসচাপায় প্রাণ গেল কিশোরের, আগুনে পুড়ল বাস
● পাবনায় ছাত্রীনিবাসের কক্ষ থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● বালুর স্তূপে কান্নার শব্দ, জীবিত নবজাতক উদ্ধার



আর্কাইভ