ঢাকা    বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
• জয়পুরহাটে বাসচাপায় প্রাণ গেল কিশোরের, আগুনে পুড়ল বাস • প্রেমের বিয়ে ঘিরে দিরাইয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১৫ • পরিবারের সঙ্গেই জন্মদিন কাটাচ্ছেন মৌসুমী, নেই জাঁকজমক • হত্যার হুমকির অভিযোগে তানজিন তিশার বিরুদ্ধে নতুন মামলা • পরিকল্পিত অস্থিতিশীলতা ঠেকাতে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর • জয়পুরহাটে স্ত্রীকে হত্যার মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড • কিশোরগঞ্জে জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত • কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার • ব্রাহ্মণবাড়িয়ায় স্বামীর দেওয়া আগুনে দগ্ধ স্ত্রীর মৃত্যু • সালথা উপজেলা যুবদলের নতুন আহ্বায়ক হাসান আশরাফকে গণসংবর্ধনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » জয়পুরহাটে বাসচাপায় প্রাণ গেল কিশোরের, আগুনে পুড়ল বাস

জয়পুরহাটে বাসচাপায় প্রাণ গেল কিশোরের, আগুনে পুড়ল বাস


রাজশাহী ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬


জয়পুরহাটে বাসচাপায় প্রাণ গেল কিশোরের, আগুনে পুড়ল বাস

রাজশাহী:জয়পুরহাটে বাসের চাকায় পিষ্ট হয়ে মো. আশিক (১৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টার দিকে জয়পুরহাট-হিলি সড়কের শহরের কাশিয়াবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশিক জয়পুরহাট সদর উপজেলার হাতিগাড়া গ্রামের ইমরান হোসেনের ছেলে। আহত দুজন হলেন একই গ্রামের আমজাদ হোসেনের ছেলে নাইম (২২) ও মফিজুলের ছেলে জিহাদ (২০)।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, জয়পুরহাট থেকে যাত্রী নিয়ে হিলির দিকে যাচ্ছিল জেআর প্লাস টু পরিবহনের একটি বাস। অন্যদিকে বিপরীত দিক থেকে শহরের দিকে আসছিল নম্বরপ্লেটবিহীন একটি হিরো হোন্ডা মোটরসাইকেল। কাশিয়াবাড়ী এলাকায় বাসটির সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজনই সড়কে ছিটকে পড়েন। এ সময় আশিক বাসের নিচে পড়ে যান। বাসটি তাঁকে প্রায় ৫০ মিটার টেনে নিয়ে গেলে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ ছাত্র-জনতা বাসটি আটকে তাতে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

জয়পুরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শরীফুল ইসলাম বলেন, খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায়। সেখানে কোনো ভুক্তভোগীকে পাওয়া যায়নি। তবে তাঁরা জানতে পেরেছেন, একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা গেছেন। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

জয়পুরহাট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আশিক আহমদ জেবাল বলেন, দুর্ঘটনায় এক তরুণকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। একই ঘটনায় আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, দুর্ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। নিহতের ঘটনায় ক্ষুব্ধ লোকজন বাসটিতে আগুন দিয়েছেন। বাসটি থানায় নেওয়া হচ্ছে। দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন। তবে বাসের কোনো যাত্রী আহত হননি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১২:৫৪:৪১   ১ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● জয়পুরহাটে বাসচাপায় প্রাণ গেল কিশোরের, আগুনে পুড়ল বাস
● পাবনায় ছাত্রীনিবাসের কক্ষ থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● বালুর স্তূপে কান্নার শব্দ, জীবিত নবজাতক উদ্ধার
● পাবনায় মানবিক সেবায় শামসুর রহমান ফাউন্ডেশনের যাত্রা শুরু
● রাসিকের অ্যাসফল্ট প্লান্ট ও মশক নিধন কার্যক্রম পরিদর্শনে প্রশাসক



আর্কাইভ