ঢাকা    বুধবার, ৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
• বিরোধীদের দমনে স্বৈরাচারী কৌশল চলবে না, সরকারকে সতর্ক করলেন জামায়াত আমির • উলিপুরে যাত্রা শুরু করল খাবারের প্রতিষ্ঠান ‘টেস্টি ট্রিট’ • অবকাঠামোগত সংকটেও কালীগঞ্জের মাদ্রাসায় ৭৭.৭৭ শতাংশ পাস, গোল্ডেন জিপিএ-৫ সামিয়ার • দক্ষিণ কোরিয়ায় আইসিএপিপির সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন এমপি অলিউল্লাহ • তালতলীতে সংস্কারের দেড় মাসেই বাঁধে ধস, ঝুঁকিতে ১৫ গ্রাম • চরফ্যাসনে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে জরিমানা • কাউখালীতে পুকুরে গোসল করতে নেমে বৃদ্ধের মৃত্যু • মাদক সেবনে বাধা দেওয়ায় ব্যবসায়ীর আঙুল বিচ্ছিন্ন, কুপিয়ে জখম • ভেড়ামারায় সবুজকলি বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ • দুমকিতে অস্তিত্বহীন প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ, দুদকের অভিযান


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » দুমকিতে অস্তিত্বহীন প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ, দুদকের অভিযান

দুমকিতে অস্তিত্বহীন প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ, দুদকের অভিযান


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর ২০২৬


দুমকিতে অস্তিত্বহীন প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ, দুদকের অভিযান

পটুয়াখালীর দুমকিতে কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) ও টিআর (টেস্ট রিলিফ) প্রকল্পের আওতায় ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আলীর বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। নামমাত্র কাজ কিংবা অস্তিত্বহীন প্রকল্প দেখিয়ে সরকারি অর্থ আত্মসাতের সুনির্দিষ্ট তথ্য উদ্ঘাটন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক।

উপজেলা পরিষদের গাড়ি ধোয়ার র‌্যাম্পের সামনের স্থানে মাটি ভরাট ও ইট সোলিং করার কথা থাকলেও বাস্তবে সেখানে কোনো মাটি ফেলা হয়নি। মাত্র ৮২৫টি ইট ব্যবহার দেখিয়ে ২ লাখ ৩৭৪ টাকা আত্মসাৎ করা হয়েছে, যেখানে বরাদ্দ ছিল ২ লাখ টাকা।

উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের ফুলবাগান এবং উপজেলা পরিষদের মাঠে মাটি ভরাটের কোনো অস্তিত্ব খুঁজে পায়নি দুদক দল।

শ্রীরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে কুলসুম বেগমের বাড়ির আঙিনায় গভীর নলকূপ স্থাপন এবং চরবয়রা কাজীবাড়ি থেকে সুইজঘাট পর্যন্ত রাস্তা মেরামতেরও কোনো বাস্তব অস্তিত্ব পাওয়া যায়নি। আশ্চর্যের বিষয়, সংশ্লিষ্ট প্রকল্পের সভাপতি নিজেই এ বিষয়ে কিছু জানেন না।

লেবুখালী ইউনিয়নে মকবুল শরিফ থেকে সিদ্দিক শরিফের দোকান পর্যন্ত রাস্তা সংস্কারের জন্য ৩ লাখ টাকা বরাদ্দ থাকলেও বাস্তবে প্রায় ১০ বছর আগের পুরোনো রাস্তায় নামমাত্র কাজ করা হয়েছে। এ ছাড়া মহাসড়ক থেকে শরিফবাড়ি পর্যন্ত রাস্তার দুই পাশে মাটি ভরাটের কোনো কাজই করা হয়নি। বরং ওই স্থানে ইতোমধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্পেটিংয়ের কাজ চলমান রয়েছে।

পাঁচটি নির্বাচন কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের জন্য ১ লাখ ৪০ হাজার টাকা বরাদ্দ দেখানো হলেও সংশ্লিষ্ট পাঁচজন ইউপি চেয়ারম্যান এ বিষয়ে কিছুই জানেন না। তাঁদের দাবি, তাঁরা কোনো বরাদ্দ পাননি এবং এ সম্পর্কে তাঁদের কিছু জানানোও হয়নি।

সাতানী আমিরুদ্দিন মাধ্যমিক বিদ্যালয় ও কার্তিকপাশা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নামমাত্র কাজ দেখিয়ে লক্ষাধিক টাকা আত্মসাতের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক।

দুদকের তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, টিআর ও কাবিখার প্রকল্পগুলো আপাতদৃষ্টিতে ছোট এবং বরাদ্দ কম মনে হলেও এসব প্রকল্পে দুর্নীতির জাল অত্যন্ত বিস্তৃত। অনেক ক্ষেত্রে প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি বা সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজের নামে প্রকল্প নিয়ে নিজেরাই টাকা উত্তোলন করেছেন। আবার অনেকেই প্রকল্পের বরাদ্দ ও অর্থ উত্তোলনের বিষয়ে সম্পূর্ণ অন্ধকারে রয়েছেন।

এ বিষয়ে দুদকের পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. তাপস বিশ্বাস জানান, প্রকল্পগুলোর বাস্তবায়ন ও তদারকির মূল দায়িত্বে রয়েছেন পিআইও (প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা) এবং সংশ্লিষ্ট সভাপতিরা। মূলত তাঁদের পারস্পরিক যোগসাজশেই এসব দুর্নীতি সংঘটিত হয়েছে। তদন্তকাজ শেষ হলে প্রধান কার্যালয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে। এরপর পরবর্তী নির্দেশনা অনুযায়ী জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:১১:৫৩   ৩ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দক্ষিণ কোরিয়ায় আইসিএপিপির সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন এমপি অলিউল্লাহ
● তালতলীতে সংস্কারের দেড় মাসেই বাঁধে ধস, ঝুঁকিতে ১৫ গ্রাম
● চরফ্যাসনে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে জরিমানা
● কাউখালীতে পুকুরে গোসল করতে নেমে বৃদ্ধের মৃত্যু
● মাদক সেবনে বাধা দেওয়ায় ব্যবসায়ীর আঙুল বিচ্ছিন্ন, কুপিয়ে জখম



আর্কাইভ