ঢাকা    বুধবার, ৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
• বিরোধীদের দমনে স্বৈরাচারী কৌশল চলবে না, সরকারকে সতর্ক করলেন জামায়াত আমির • উলিপুরে যাত্রা শুরু করল খাবারের প্রতিষ্ঠান ‘টেস্টি ট্রিট’ • অবকাঠামোগত সংকটেও কালীগঞ্জের মাদ্রাসায় ৭৭.৭৭ শতাংশ পাস, গোল্ডেন জিপিএ-৫ সামিয়ার • দক্ষিণ কোরিয়ায় আইসিএপিপির সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন এমপি অলিউল্লাহ • তালতলীতে সংস্কারের দেড় মাসেই বাঁধে ধস, ঝুঁকিতে ১৫ গ্রাম • চরফ্যাসনে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে জরিমানা • কাউখালীতে পুকুরে গোসল করতে নেমে বৃদ্ধের মৃত্যু • মাদক সেবনে বাধা দেওয়ায় ব্যবসায়ীর আঙুল বিচ্ছিন্ন, কুপিয়ে জখম • ভেড়ামারায় সবুজকলি বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ • দুমকিতে অস্তিত্বহীন প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ, দুদকের অভিযান


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে পুকুরে গোসল করতে নেমে বৃদ্ধের মৃত্যু

কাউখালীতে পুকুরে গোসল করতে নেমে বৃদ্ধের মৃত্যু


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর ২০২৬


কাউখালীতে পুকুরে গোসল করতে নেমে বৃদ্ধের মৃত্যু

পিরোজপুর: কাউখালীতে উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মোঃ শাহজাহান (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি উপজেলা পরিষদের পরিচ্ছন্নতাকর্মী মিরাজ হোসেনের বাবা। বুধবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোঃ শাহজাহান পিরোজপুর সদর উপজেলার মাসুমপুর গ্রামের বাসিন্দা। কয়েক দিন আগে তিনি কাউখালীতে ছেলের বাসায় বেড়াতে এসেছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বেলা আনুমানিক ১১টার দিকে মোঃ শাহজাহান কাউখালী উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে নামেন। গোসল শেষে তিনি আর বাসায় ফিরে যাননি। পরে দুপুরের দিকে এলাকাবাসী পুকুরে তাঁর মরদেহ ভাসতে দেখে উপজেলা প্রশাসনকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা মিলে পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন।

কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাহিদ হাসান জানান, পানিতে ডুবেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এ আকস্মিক মৃত্যুর ঘটনায় উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাউখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ এবাদ আলী বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় পুকুর থেকে বৃদ্ধ মোঃ শাহজাহানের মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:২০:০১   ২ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দক্ষিণ কোরিয়ায় আইসিএপিপির সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন এমপি অলিউল্লাহ
● তালতলীতে সংস্কারের দেড় মাসেই বাঁধে ধস, ঝুঁকিতে ১৫ গ্রাম
● চরফ্যাসনে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে জরিমানা
● কাউখালীতে পুকুরে গোসল করতে নেমে বৃদ্ধের মৃত্যু
● মাদক সেবনে বাধা দেওয়ায় ব্যবসায়ীর আঙুল বিচ্ছিন্ন, কুপিয়ে জখম



আর্কাইভ