ঢাকা    বুধবার, ৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
• বিরোধীদের দমনে স্বৈরাচারী কৌশল চলবে না, সরকারকে সতর্ক করলেন জামায়াত আমির • উলিপুরে যাত্রা শুরু করল খাবারের প্রতিষ্ঠান ‘টেস্টি ট্রিট’ • অবকাঠামোগত সংকটেও কালীগঞ্জের মাদ্রাসায় ৭৭.৭৭ শতাংশ পাস, গোল্ডেন জিপিএ-৫ সামিয়ার • দক্ষিণ কোরিয়ায় আইসিএপিপির সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন এমপি অলিউল্লাহ • তালতলীতে সংস্কারের দেড় মাসেই বাঁধে ধস, ঝুঁকিতে ১৫ গ্রাম • চরফ্যাসনে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে জরিমানা • কাউখালীতে পুকুরে গোসল করতে নেমে বৃদ্ধের মৃত্যু • মাদক সেবনে বাধা দেওয়ায় ব্যবসায়ীর আঙুল বিচ্ছিন্ন, কুপিয়ে জখম • ভেড়ামারায় সবুজকলি বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ • দুমকিতে অস্তিত্বহীন প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ, দুদকের অভিযান


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় সবুজকলি বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ভেড়ামারায় সবুজকলি বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর ২০২৬


ভেড়ামারায় সবুজকলি বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কুষ্টিয়া: ভেড়ামারায় উৎসবমুখর পরিবেশে সবুজকলি মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসন-৩০৬-এর সংসদ সদস্য এবং পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোছাঃ ফরিদা ইয়াসমিন, এমপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার। শুরুতে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাঃ লোকমান হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহমেদ, পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু এবং উপজেলা স্বেচ্ছাসেবক দল বিএনপির সদস্যসচিব এস এস আল হুসাইন সোহাগসহ অন্যান্য অতিথি।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোছাঃ ফরিদা ইয়াসমিন বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতিও মনোযোগী হতে হবে। নিয়মিত ক্রীড়াচর্চা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি খেলাধুলা তাদের মধ্যে শৃঙ্খলাবোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশের পাশাপাশি সুনাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করে।

সভাপতির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার বলেন, মাদকমুক্ত সমাজ গঠন ও শিক্ষার্থীদের সুস্থ বিনোদন নিশ্চিত করতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বিদ্যালয়ের সার্বিক অগ্রগতি ও সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৮:১৩:৪৮   ২ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় সবুজকলি বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
● ভেড়ামারায় নদীভাঙন ও আগুনে ক্ষতিগ্রস্ত ৩৫০ পানচাষী পাচ্ছেন চাল সহায়তা
● মুড়ির প্যাকেটে বিস্ফোরণ, খুলনায় জামায়াত নেতা দগ্ধ
● মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে ভেড়ামারায় দুই দোকানকে জরিমানা
● সুন্দরবনে শিকারিদের ফাঁদ থেকে জীবিত উদ্ধার দুই হরিণ



আর্কাইভ