ঢাকা    বুধবার, ৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
• ছয় সন্তানের অবহেলায় গাছতলায় আশ্রয় ৯৫ বছরের শামসুলের • কুমিল্লায় ভাঙতি টাকা নিয়ে বিরোধ,অটোরিকশাচালককে পিটিয়ে হত্যা • মুড়ির প্যাকেটে বিস্ফোরণ, খুলনায় জামায়াত নেতা দগ্ধ • চিকিৎসক থেকে মঞ্চের সেরা, ‘মিস অ্যান্ড মিসেস ডাক্তার’ হলেন ছোঁয়া • ১৫ বছর ধরে মিমির পাশে থাকা সেই মানুষটি কে? • পাবনায় ছাত্রীনিবাসের কক্ষ থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার • বালুর স্তূপে কান্নার শব্দ, জীবিত নবজাতক উদ্ধার • ১২ বছর ঘরবন্দি সামিম, চিকিৎসার অভাবে থমকে জীবন • মিঠাপুকুরে অটোরিকশায় ঘুমন্ত চালকের মৃত্যু, ডেকেও মেলেনি সাড়া • নারায়ণগঞ্জে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে আহত ৯ পুলিশসহ ১১ জন


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » মুড়ির প্যাকেটে বিস্ফোরণ, খুলনায় জামায়াত নেতা দগ্ধ

মুড়ির প্যাকেটে বিস্ফোরণ, খুলনায় জামায়াত নেতা দগ্ধ


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬


মুড়ির প্যাকেটে বিস্ফোরণ, খুলনায় জামায়াত নেতা দগ্ধ

খুলনা: দিঘলিয়ায় বাড়ির দরজার সামনে পড়ে থাকা মুড়ির প্যাকেট ঘরে নিয়ে খোলার পর বিস্ফোরণে এম এম মনিরুল ইসলাম (৬৩) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। মঙ্গলবার ভোরে উপজেলার সেনহাটি কলের পুকুরের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। আহত মনিরুল দিঘলিয়া উপজেলার ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি।

স্থানীয়রা জানান, ভোর পৌনে ৬টার দিকে ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বাড়ি ফিরছিলেন মনিরুল। এ সময় বাড়ির দরজার সামনে একটি পলিথিনের প্যাকেটে মুড়ি পড়ে থাকতে দেখেন তিনি। কেউ ভুল করে বাইরে রেখে গেছে ভেবে প্যাকেটটি ঘরের ভেতরে নিয়ে রাখেন। মুড়ির প্যাকেটটি ঘরের মেঝেতে রাখার সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ ঘটে। এতে তাঁর শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায় এবং ঘরের আসবাবপত্রে আগুন ধরে যায়। খবর পেয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন এবং তাঁকে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

দিঘলিয়া থানার ওসি অরুপ কুমার চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এলাকায় আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা এ ধরনের ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন তিনি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২৩:০৭:১৪   ৭ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● মুড়ির প্যাকেটে বিস্ফোরণ, খুলনায় জামায়াত নেতা দগ্ধ
● মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে ভেড়ামারায় দুই দোকানকে জরিমানা
● সুন্দরবনে শিকারিদের ফাঁদ থেকে জীবিত উদ্ধার দুই হরিণ
● ভেড়ামারা সরকারি মহিলা কলেজে বরণ করে নেওয়া হলো নবীন শিক্ষার্থীদের
● মাকে হত্যার মামলার আসামি শিক্ষকপুত্রের কারা হেফাজতে মৃত্যু



আর্কাইভ