ঢাকা    বুধবার, ৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
• ছয় সন্তানের অবহেলায় গাছতলায় আশ্রয় ৯৫ বছরের শামসুলের • কুমিল্লায় ভাঙতি টাকা নিয়ে বিরোধ,অটোরিকশাচালককে পিটিয়ে হত্যা • মুড়ির প্যাকেটে বিস্ফোরণ, খুলনায় জামায়াত নেতা দগ্ধ • চিকিৎসক থেকে মঞ্চের সেরা, ‘মিস অ্যান্ড মিসেস ডাক্তার’ হলেন ছোঁয়া • ১৫ বছর ধরে মিমির পাশে থাকা সেই মানুষটি কে? • পাবনায় ছাত্রীনিবাসের কক্ষ থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার • বালুর স্তূপে কান্নার শব্দ, জীবিত নবজাতক উদ্ধার • ১২ বছর ঘরবন্দি সামিম, চিকিৎসার অভাবে থমকে জীবন • মিঠাপুকুরে অটোরিকশায় ঘুমন্ত চালকের মৃত্যু, ডেকেও মেলেনি সাড়া • নারায়ণগঞ্জে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে আহত ৯ পুলিশসহ ১১ জন


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কুমিল্লায় ভাঙতি টাকা নিয়ে বিরোধ,অটোরিকশাচালককে পিটিয়ে হত্যা

কুমিল্লায় ভাঙতি টাকা নিয়ে বিরোধ,অটোরিকশাচালককে পিটিয়ে হত্যা


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬


কুমিল্লায় ভাঙতি টাকা নিয়ে বিরোধ, অটোরিকশাচালককে পিটিয়ে হত্যা

কুমিল্লা: বরুড়ায় ভাড়া দেওয়ার সময় ভাঙতি টাকা নিয়ে বিরোধের জেরে দুই ভাইয়ের মারধরে সোহেল মিয়া (৩২) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার ঝলম বাসস্ট্যান্ড মসজিদসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সোহেল মিয়া বরুড়া উপজেলার বিলপুকুরিয়া গ্রামের মৃত আবু তাহেরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাড়া দেওয়ার সময় ভাঙতি টাকা নিয়ে অটোরিকশাচালক সোহেলের সঙ্গে দুই ভাইয়ের কথা-কাটাকাটি হয়। ওই দুই ভাই হলেন ঝলম ইউনিয়নের সিংগুইর গ্রামের মো. আবুল বাশারের ছেলে মো. হাসান ও মো. হোসাইন। একপর্যায়ে সোহেল হাসানকে চড় মারেন। এ সময় হাসানের ভাই হোসাইন সোহেলকে মারধর করেন। এতে অসুস্থ হয়ে পড়েন সোহেল। পরে তাঁকে উদ্ধার করে বরুড়ার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বরুড়া থানার ওসি কাজী নাজমুল হক বলেন, এ ঘটনায় জড়িত হোসাইনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এন/এস

বাংলাদেশ সময়: ২৩:১১:২১   ৩ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● ছয় সন্তানের অবহেলায় গাছতলায় আশ্রয় ৯৫ বছরের শামসুলের
● কুমিল্লায় ভাঙতি টাকা নিয়ে বিরোধ,অটোরিকশাচালককে পিটিয়ে হত্যা
● নারায়ণগঞ্জে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে আহত ৯ পুলিশসহ ১১ জন
● ট্রাইব্রেকারে জয়, বড়গাঁও ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ঘোড়াশাল
● আগারগাঁও থেকে গ্রেপ্তার সাবেক হুইপ নজরুল ইসলাম বাবুর পিএস



আর্কাইভ