ঢাকা    বুধবার, ৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
• ছয় সন্তানের অবহেলায় গাছতলায় আশ্রয় ৯৫ বছরের শামসুলের • কুমিল্লায় ভাঙতি টাকা নিয়ে বিরোধ,অটোরিকশাচালককে পিটিয়ে হত্যা • মুড়ির প্যাকেটে বিস্ফোরণ, খুলনায় জামায়াত নেতা দগ্ধ • চিকিৎসক থেকে মঞ্চের সেরা, ‘মিস অ্যান্ড মিসেস ডাক্তার’ হলেন ছোঁয়া • ১৫ বছর ধরে মিমির পাশে থাকা সেই মানুষটি কে? • পাবনায় ছাত্রীনিবাসের কক্ষ থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার • বালুর স্তূপে কান্নার শব্দ, জীবিত নবজাতক উদ্ধার • ১২ বছর ঘরবন্দি সামিম, চিকিৎসার অভাবে থমকে জীবন • মিঠাপুকুরে অটোরিকশায় ঘুমন্ত চালকের মৃত্যু, ডেকেও মেলেনি সাড়া • নারায়ণগঞ্জে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে আহত ৯ পুলিশসহ ১১ জন


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » নবীনগর আদালতে ফৌজদারি কার্যক্রম চালুর দাবি আইনজীবীদের

নবীনগর আদালতে ফৌজদারি কার্যক্রম চালুর দাবি আইনজীবীদের


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬


নবীনগর আদালতে ফৌজদারি কার্যক্রম চালুর দাবি আইনজীবীদের

ব্রাহ্মণবাড়িয়া: নবীনগর বার লাইব্রেরির আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করেছেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল মান্নান। এ সময় নবীনগর আদালতের ঐতিহ্য ও কার্যক্রমের উন্নয়ন, ফৌজদারি আদালত পুনঃপ্রতিষ্ঠা, বার লাইব্রেরির ভবন নির্মাণ এবং আদালত পুকুর সংস্কারসহ বিভিন্ন দাবি তুলে ধরেন আইনজীবী ও সুধী সমাজের প্রতিনিধিরা।

অ্যাডভোকেট বিনয় বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আব্দুল মান্নান। সভায় বক্তব্য দেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শহিদুল হক, অ্যাডভোকেট সুজিত কুমার দেব, জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক পৌর প্রশাসক মলাই মিয়া, উপজেলা বিএনপির সহসভাপতি গোলাম হোসেন খান টিটু, চেয়ারম্যান মোহাম্মদ হেলাল উদ্দিন এবং বাংলাদেশ সাংবাদিক সমিতি (বাসাস) নবীনগর উপজেলা শাখার সভাপতি মাহাবুব আলম লিটন।

মতবিনিময় সভায় আইনজীবীরা নবীনগর দেওয়ানি আদালতের পাশাপাশি ফৌজদারি আদালতের কার্যক্রম পুনরায় চালু, বার লাইব্রেরির জন্য আধুনিক ভবন নির্মাণ এবং আদালত পুকুরের লিজ বাতিল করে সেটি খনন ও সংস্কারের দাবি জানান।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আব্দুল মান্নান নবীনগর আদালত ও বার লাইব্রেরির দীর্ঘ ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরেন। তিনি বলেন, নবীনগর আদালত অত্যন্ত প্রাচীন একটি প্রতিষ্ঠান। ১৮৮৪ সালে নবীনগর বার লাইব্রেরি প্রতিষ্ঠিত হয়। ঢাকা বার লাইব্রেরির প্রায় এক যুগ আগেই এর যাত্রা শুরু হয়েছিল।

তিনি আরও বলেন, উপজেলা ব্যবস্থা চালুর পর একসময় নবীনগরে ফৌজদারি আদালতের কার্যক্রম শুরু হয়েছিল। তবে পরবর্তী সময়ে তা বন্ধ হয়ে যায়। আদালতটির পূর্ণাঙ্গ কার্যক্রম পুনঃপ্রতিষ্ঠার বিষয়টি তিনি জাতীয় সংসদেও উত্থাপন করেছেন।

আইনজীবীদের উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন সংসদ সদস্য আব্দুল মান্নান। এ সময় তিনি আইন ও বিচারব্যবস্থা-সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়েও বক্তব্য দেন।

মতবিনিময় সভা শেষে সংসদ সদস্য আদালত চত্বর ও আদালতের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০৮:৩৭   ২৭ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগর আদালতে ফৌজদারি কার্যক্রম চালুর দাবি আইনজীবীদের
● নবীনগরে বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে বিক্ষোভ
● ফেনীতে ফেসবুকে শেষ পোস্ট দিয়ে বিষপানে যুবকের মৃত্যু
● দেবিদ্বারে মহাসড়ক পার হতে গিয়ে ট্রাকের চাপায় প্রাণ গেল শিশুর
● হাতিয়ায় চার দোকর দখল করে তালা, স্বেচ্ছাসেবকদল নেতার বিরুদ্ধে অভিযোগ



আর্কাইভ