ঢাকা    বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পদ্মায় অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ, অভিযানে পালালেন জড়িতরা • কাউখালীতে নারীর ক্ষমতায়নে ৩০ জনকে দক্ষতা ও সচেতনতামূলক প্রশিক্ষণ • চাটমোহরে লুট হওয়া ২৯০ বস্তা সার উদ্ধার, ডিলারকে জরিমানা • মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ, ভেড়ামারায় ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা • কাঁঠালিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কৃষকের • সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন • নবাবগঞ্জে আড়াই কিলোমিটার সড়কের দুই পাশ পরিষ্কারের কাজ শুরু • বাউফলের মৃৎশিল্পে কর্মসংস্থান পাঁচ হাজার মানুষের, রপ্তানি ২৪ দেশে • ২১ জেলায় নাশকতা ককটেল হামলা, বাস–ট্রেন ও পুলিশের গাড়িতে আগুন, বাসচালকের মৃত্যু • শ্যামলীতে বাসে আগুন, শাহজাহানপুরে মিলল ৬ তাজা ককটেল


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » ফেনীতে ফেসবুকে শেষ পোস্ট দিয়ে বিষপানে যুবকের মৃত্যু

ফেনীতে ফেসবুকে শেষ পোস্ট দিয়ে বিষপানে যুবকের মৃত্যু


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর ২০২৬


ফেনীতে ফেসবুকে শেষ পোস্ট দিয়ে বিষপানে যুবকের মৃত্যু

ফেনী: ‘অতঃপর স্বপ্ন, প্রত্যাশা, আশা, ভরসা, ইচ্ছে, শখ—সবকিছু চিরবিদায় দিলাম।’ মৃত্যুর আগে নিজের ফেসবুক আইডিতে এমন একটি পোস্ট দিয়েছিলেন মো. মুজিব (২৬)। পোস্ট দেওয়ার কয়েক ঘণ্টা পর বিষপান করেন তিনি।

পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলেও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি। উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই তরুণ।

সোমবার (২ নভেম্বর) ভোরে ফেনীর পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের দক্ষিণ চন্দনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুজিব ওই এলাকার জয়নাল আবেদীনের ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ভোর ৫টার দিকে পারিবারিক বিরোধের জেরে বিষপান করেন মুজিব। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানকার চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নেওয়ার পরামর্শ দেন।

মুজিবের বড় ভাই আরিফুর রহমান একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তার মেজ ভাই মাহফুল সম্প্রতি প্রবাস থেকে দেশে ফিরেছেন। মুজিবের এমন মৃত্যুতে পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয়দের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে, মৃত্যুর আগে ‘Md Mazib’ নামের ফেসবুক আইডিতে দেওয়া তার শেষ পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এ ঘটনার পর মুজিবের চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন কয়েকজন।

সোমবার রাতে পরশুরামের দক্ষিণ চন্দনা শাহসুফি আবুল বাশার কবরস্থানে তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে পরশুরাম মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, চমেকে চিকিৎসাধীন অবস্থায় মুজিবের মৃত্যু হয়েছে। পরে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানা থেকে ফোন করে এ ঘটনায় কোনো মামলা রয়েছে কি না জানতে চাওয়া হয়। পরশুরাম থানায় এ ধরনের কোনো মামলা বা অভিযোগ নেই বলে জানানো হয়েছে। যেহেতু তিনি চট্টগ্রামে মারা গেছেন, তাই এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সেখান থেকেই সম্পন্ন হবে।

এন/এস

বাংলাদেশ সময়: ২২:০৯:০৮   ৫৬ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল কলেজছাত্রীর
● ভারতে বসে দেশে ফেরার দিবাস্বপ্ন দেখছেন হাসিনা: মাহবুবের রহমান শামীম
● নবীনগরে এমপি এম এ মান্নানের নেতৃত্বে বিএনপির বিশাল শোভাযাত্রা
● নবীনগর পূজা উদযাপন পরিষদের কমিটি নিয়ে বিরোধ, মুখোমুখি দুই পক্ষ
● মানিকছড়িতে বিএনপি কার্যালয়ে হামলা, আহত ৫ নেতাকর্মী



আর্কাইভ