ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম ১৮৩৭ টাকা থেকে ২২৩ টাকা বাড়িয়ে ২০৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বিইআরসি জানিয়েছে, সোমবার রাত ৮টা থেকে নতুন নির্ধারিত দাম কার্যকর হবে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এ দাম বলবৎ থাকবে।
এর আগে, গত ২৯ অক্টোবর ভোক্তাপর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৩৭ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৯৭৬ টাকা করার প্রস্তাব দিয়েছিল বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি।
বাংলাদেশ সময়: ২২:৩০:১৮ ৮ বার পঠিত | ● এলপিজির দাম ● বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন ● ১২ কেজি এলপিজি সিলিন্ডার