ঢাকা    মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
• মানিকগঞ্জে ড্রেন থেকে মিলল পরিত্যক্ত শটগান, পুলিশের সন্দেহ লুটের অস্ত্র • রায়েরবাগে বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের • আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে বিস্ফোরিত ককটেল • মাকে হত্যার মামলার আসামি শিক্ষকপুত্রের কারা হেফাজতে মৃত্যু • রূপগঞ্জে পোশাক কারখানায় কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪ • বাংলাদেশ সিরিজে দক্ষিণ আফ্রিকার দলে ফিরলেন নরকিয়া ও ডি জর্জি • ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ইতিহাস গড়ল আফগানিস্তান, কত নম্বরে বাংলাদেশ? • ইন্ডিয়া জোটকে পাল্টা জবাব দিতে মাঠে বিজেপি, শাহ-হিমন্তের নিশানায় রাহুল • প্রথম কর্মদিবসেই দরপতন, টানা ছয় সপ্তাহ ধরে চলছে ধারা • জিংকসমৃদ্ধ বিনা ধান-২০ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » রায়েরবাগে বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

রায়েরবাগে বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর ২০২৬


রায়েরবাগে বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগে দুই বাসের বেপরোয়া প্রতিযোগিতার মধ্যে পড়ে আমিরুল ইসলাম (৩৯) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।

সোমবার (২ নভেম্বর) দুপুর ২টার দিকে রায়েরবাগ ফুটওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে বিকেল সাড়ে ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আমিরুল ইসলাম টাঙ্গাইল সদর থানার চরপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে। তিনি রাজধানীর শ্যামপুরের ফরিদাবাদ এলাকায় বসবাস করতেন। তার সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে পরিচয় শনাক্ত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারী অটোরিকশাচালক মো. ইমরান ফকির জানান, নামাজ শেষে ভাগনের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন তিনি। পথে রায়েরবাগ ফুটওভার ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় দেখেন, দুটি বাসের মধ্যে বিপজ্জনকভাবে পাল্লা চলছিল। এর মধ্যে একটি বাস সামনে চলে যায়। পরে পেছনে থাকা বাসটি দ্রুতগতিতে এগিয়ে এসে সামনে থাকা একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়।

তিনি বলেন, বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক সড়কে ছিটকে পড়েন। এতে তার মাথার পেছনে গুরুতর আঘাত লাগে। দুর্ঘটনার পর অনেক মানুষ তাকে ঘিরে দাঁড়িয়ে থাকলেও কেউ তাকে ধরার সাহস পাচ্ছিলেন না। পরে স্থানীয় কয়েকজনের সহায়তায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাই। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, মরদেহটি বর্তমানে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৩৪:৪৪   ২ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জে ড্রেন থেকে মিলল পরিত্যক্ত শটগান, পুলিশের সন্দেহ লুটের অস্ত্র
● রায়েরবাগে বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের
● আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে বিস্ফোরিত ককটেল
● রূপগঞ্জে পোশাক কারখানায় কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪
● ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে ২২৩ টাকা বাড়ল



আর্কাইভ