ঢাকা    সোমবার, ২ নভেম্বর ২০২৬
শিরোনাম
• দেবিদ্বারে মহাসড়ক পার হতে গিয়ে ট্রাকের চাপায় প্রাণ গেল শিশুর • ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে সমন্বিত প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর • গার্মেন্টস সংকট কাটাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও উৎপাদন বাড়ানোর তাগিদ শফিকুর রহমানের • শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতি, শেরে বাংলা স্মৃতি পুরস্কার পেলেন অধ্যক্ষ ওবায়দুর রহমান • হাতিয়ায় চার দোকর দখল করে তালা, স্বেচ্ছাসেবকদল নেতার বিরুদ্ধে অভিযোগ • নির্ধারিত দামের বেশি এলপিজি বিক্রি, ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা • চাটমোহরে অবৈধ দুই সোঁতিবাঁধ উচ্ছেদ, জরিমানা ৫ হাজার টাকা • লাইসেন্স পেতে হয়রানি বন্ধ ও প্রক্রিয়া সহজ করার দাবি ক্লিনিক মালিকদের • লালমোহনের দুই কলেজের এইচএসসি পরীক্ষায় কেউ পাস করেনি • সমাজসেবায় জাতীয় যুব পুরস্কারে দ্বিতীয় শিরিন খানম


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » সমাজসেবায় জাতীয় যুব পুরস্কারে দ্বিতীয় শিরিন খানম

সমাজসেবায় জাতীয় যুব পুরস্কারে দ্বিতীয় শিরিন খানম


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর ২০২৬


 সমাজসেবায় জাতীয় যুব পুরস্কারে দ্বিতীয় শিরিন খানম

পিরোজপুর: বাল্যবিয়ে প্রতিরোধ, ঝরে পড়া শিক্ষার্থীদের বিদ্যালয়ে ফিরিয়ে আনা, রক্তদান কর্মসূচি পরিচালনা এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি পেয়েছেন পিরোজপুরের নেছারাবাদ উপজেলার শিরিন খানম। ‘জাতীয় যুব পুরস্কার-২০২৬’-এ শ্রেষ্ঠ যুব সংগঠক (নারী) ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন তিনি।

রোববার (১ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শিরিন খানমের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনের মূল প্রতিপাদ্য ছিল—‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’।

জানা গেছে, শিরিন খানম পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সোহাগদল গ্রামের বাসিন্দা। ১৯৮৩ সালের ২২ অক্টোবর জন্ম নেওয়া শিরিনের বাবা মো. মোজাম্মেল হক এবং মা ফরিদা বেগম। স্নাতক সম্পন্ন করে শিক্ষকতা পেশায় যুক্ত হলেও সমাজসেবা ও যুবসমাজকে সংগঠিত করাই হয়ে ওঠে তাঁর জীবনের অন্যতম লক্ষ্য।

২০০৭ সালে স্থানীয় সামাজিক সংগঠন ‘পাইওনিয়ার ইয়ুথ ক্লাব’-এর সঙ্গে যুক্ত হওয়ার মধ্য দিয়ে তাঁর সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের সূচনা হয়। এরপর প্রায় দুই দশক ধরে বেকার তরুণ-তরুণীদের দক্ষতা উন্নয়ন, অসহায় মানুষের সহায়তা এবং সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি।

শিরিন খানমের উল্লেখযোগ্য উদ্যোগের মধ্যে রয়েছে প্রায় ২০ থেকে ২৫ জন কিশোরীর বাল্যবিয়ে প্রতিরোধ, বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেওয়া শিক্ষার্থীদের আবার শ্রেণিকক্ষে ফিরিয়ে আনা, অসচ্ছল শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ এবং সুবিধাবঞ্চিত পরিবারের কাছে নিয়মিত খাদ্য ও আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া।

এ ছাড়া বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করা, শীতবস্ত্র বিতরণ, নিয়মিত রক্তদান কর্মসূচি পরিচালনা এবং দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের চিকিৎসায় সহায়তা করেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তিনি। স্থানীয় যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে দূরে রাখতে নিয়মিত সচেতনতামূলক সভা ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেন। পাশাপাশি স্থানীয় পর্যায়ে রাস্তা সংস্কার, কাঠের সাঁকো নির্মাণ ও সংস্কারের মতো অবকাঠামোগত উন্নয়নমূলক কাজেও সক্রিয়ভাবে অংশ নেন তিনি।

শিক্ষা বিস্তারের পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও ভূমিকা রাখছেন শিরিন। শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণের পাশাপাশি নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করেন তিনি। বর্তমানে পাইওনিয়ার ইয়ুথ ক্লাবের পাশাপাশি ‘ইসলামপুর ইউনাইটেড ব্লাড ডোনার ক্লাব’-এর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর এ অর্জনে পরিবার, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

পুরস্কার পাওয়ার অনুভূতি প্রকাশ করে শিরিন খানম বলেন, “জাতীয় পর্যায়ে এই স্বীকৃতি লাভ আমার জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের। এ পুরস্কার সমাজে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর দায়বদ্ধতাকে আরও বাড়িয়ে দিয়েছে। জীবনের শেষ দিন পর্যন্ত যেন মানুষের কল্যাণে এভাবেই নিজেকে নিয়োজিত রাখতে পারি, সবার কাছে সেই দোয়া চাই।”

বাংলাদেশ সময়: ১৯:২৫:৩৭   ১১ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● আগৈলঝাড়ায় বসতঘরের মেঝেতে দুই কবর, অলৌকিক দাবি ঘিরে চাঞ্চল্য
● লালমোহনের দুই কলেজের এইচএসসি পরীক্ষায় কেউ পাস করেনি
● সমাজসেবায় জাতীয় যুব পুরস্কারে দ্বিতীয় শিরিন খানম
● কাউখালীতে ৫২ শতাংশ জমিতে আগাম লাউ চাষে লাখো টাকার আয়
● মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে পটুয়াখালীতে মুক্তিযোদ্ধাদের সমাবেশ



আর্কাইভ