ঢাকা    সোমবার, ২ নভেম্বর ২০২৬
শিরোনাম
• দেবিদ্বারে মহাসড়ক পার হতে গিয়ে ট্রাকের চাপায় প্রাণ গেল শিশুর • ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে সমন্বিত প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর • গার্মেন্টস সংকট কাটাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও উৎপাদন বাড়ানোর তাগিদ শফিকুর রহমানের • শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতি, শেরে বাংলা স্মৃতি পুরস্কার পেলেন অধ্যক্ষ ওবায়দুর রহমান • হাতিয়ায় চার দোকর দখল করে তালা, স্বেচ্ছাসেবকদল নেতার বিরুদ্ধে অভিযোগ • নির্ধারিত দামের বেশি এলপিজি বিক্রি, ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা • চাটমোহরে অবৈধ দুই সোঁতিবাঁধ উচ্ছেদ, জরিমানা ৫ হাজার টাকা • লাইসেন্স পেতে হয়রানি বন্ধ ও প্রক্রিয়া সহজ করার দাবি ক্লিনিক মালিকদের • লালমোহনের দুই কলেজের এইচএসসি পরীক্ষায় কেউ পাস করেনি • সমাজসেবায় জাতীয় যুব পুরস্কারে দ্বিতীয় শিরিন খানম


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » প্রধান সংবাদ » গার্মেন্টস সংকট কাটাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও উৎপাদন বাড়ানোর তাগিদ শফিকুর রহমানের

গার্মেন্টস সংকট কাটাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও উৎপাদন বাড়ানোর তাগিদ শফিকুর রহমানের


আজকের রূপান্তর ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর ২০২৬


গার্মেন্টস সংকট কাটাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও উৎপাদন বাড়ানোর তাগিদ শফিকুর রহমানের

গার্মেন্টস শিল্পে চলমান অস্থিরতাকে অত্যন্ত উদ্বেগজনক বলে আখ্যায়িত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ পরিস্থিতিতে সব পক্ষকে সংযম প্রদর্শনের পাশাপাশি মালিক ও শ্রমিক উভয় পক্ষের স্বার্থ রক্ষায় সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তিনি। বিরোধীদলীয় নেতা হিসেবে তিনি মন্তব্য করেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং উৎপাদনের গতি বাড়ানো গেলে সমস্যার সমাধান সম্ভব।

আজ রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এসব কথা জানান। জামায়াত আমির লেখেন, দেশের প্রধান রপ্তানি খাত গার্মেন্টস শিল্প কঠিন সময় পার করছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকারের ব্যর্থতা, জ্বালানির উচ্চমূল্য, উৎপাদন খরচ বৃদ্ধি, বিশ্ববাজারে এ খাতের অনিশ্চয়তা এবং ক্রয়াদেশ বাতিল, প্রত্যাহার কিংবা আগের মতো ক্রয়াদেশ না পাওয়ার কারণে তৈরি পোশাক খাত কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে। অন্যদিকে ঘরভাড়া, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, যাতায়াত ও চিকিৎসা খরচসহ নানা কারণে এ শিল্পে কর্মরত শ্রমজীবী মানুষের জীবনও কঠিন সংকটে পড়েছে।

বিরোধীদলীয় নেতা লেখেন, দেশের প্রধান এই রপ্তানি খাতকে টিকিয়ে রাখতে যেসব সমস্যার কারণে শিল্পটি কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে, সেগুলো দূর করতে সরকারকে দ্রুত টেকসই পদক্ষেপ নিতে হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং উৎপাদনের গতি বাড়ানো গেলে এসব সমস্যা যৌক্তিকভাবে বিবেচনায় নিয়ে সমাধান করা সম্ভব।

শফিকুর রহমান লেখেন, শিল্প বাঁচলে শুধু মালিক বাঁচবেন না, দেশও বাঁচবে। তাই শিল্প উদ্যোক্তা ও শিল্পে নিয়োজিত জনশক্তি—উভয়কে রক্ষায় সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে সব পক্ষকে সংযম প্রদর্শন এবং নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ববোধের পরিচয় দেওয়ার জন্য আন্তরিক আহ্বান জানান তিনি।

তিনি সতর্ক করে বলেন, এ ক্ষেত্রে যেকোনো ব্যর্থতা দেশের সামগ্রিক ভঙ্গুর অর্থনীতিকে ধ্বংসের শেষপ্রান্তে নিয়ে যাবে। এ বিষয়ে কালক্ষেপণের কোনো সুযোগ নেই।

বাংলাদেশ সময়: ১৯:৪৮:৩৬   ২ বার পঠিত  | ●   ●   ●   ●







প্রধান সংবাদ থেকে আরও...


● ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে সমন্বিত প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর
● গার্মেন্টস সংকট কাটাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও উৎপাদন বাড়ানোর তাগিদ শফিকুর রহমানের
● রাজপথে একক আধিপত্যের সুযোগ নেই, চুপ থাকবে না বিএনপি: রিজভী
● ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির নির্দেশ, সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা
● ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে বলিষ্ঠ ভূমিকা ছিল:এমপি নয়ন



আর্কাইভ