ঢাকা    রবিবার, ১ নভেম্বর ২০২৬
শিরোনাম
• এক ভোটের ব্যবধানে সভাপতি নির্বাচিত ইলিয়াস ও সম্পাদক সুলতান • ফাইনালে ৫ উইকেটের জয়ে কালীগঞ্জে বিপিএল চ্যাম্পিয়ন এ্যাটাক টাইটান • কাঁঠালিয়ায় জাতীয় যুব দিবসে যুবকদের মধ্যে ঋণের চেক ও গাছের চারা বিতরণ • কাঁঠালিয়ায় ব্যবসায়ীর ফলবাগানের তিন শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ • দুই বছরেও চালু হয়নি বাউফল লাইব্রেরি, নষ্ট হচ্ছে বই-আসবাব • সুজানগরে জাতীয় যুব দিবসে ৮ জন পেলেন ৬ লাখ ২০ হাজার টাকার ঋণ • সাংগঠনিক কার্যক্রম জোরদারে রংপুর সাংবাদিক ইউনিয়নের সভায় নানা সিদ্ধান্ত • কাউখালীতে সুপারি পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ইউপি সদস্যের মৃত্যু • ভেড়ামারায় জাতীয় যুব দিবসে প্রশিক্ষিত তরুণদের সনদ ও ঋণের চেক বিতরণ • ৭৫ বছরেও থামেনি বারেকের জীবনসংগ্রাম, শাপলা বিক্রিতে চলে সাতজনের সংসার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগরে জাতীয় যুব দিবসে ৮ জন পেলেন ৬ লাখ ২০ হাজার টাকার ঋণ

সুজানগরে জাতীয় যুব দিবসে ৮ জন পেলেন ৬ লাখ ২০ হাজার টাকার ঋণ


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: রবিবার, ১ নভেম্বর ২০২৬


সুজানগরে জাতীয় যুব দিবসে ৮ জন পেলেন ৬ লাখ ২০ হাজার টাকার ঋণ

পাবনা: সুজানগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে যুব র‍্যালি, আলোচনা সভা, গাছের চারা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে রবিবার সকাল ১১টায় সুজানগর উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের অংশগ্রহণে র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমানের সভাপতিত্বে জাতীয় যুব দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ। উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল গাফফারের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আসাদুজ্জামান ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নাদের হোসেন।

যুবসমাজকে মাদক, বেকারত্ব, দুর্নীতি ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থেকে সততা এবং উদ্ভাবনী চিন্তার মাধ্যমে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান প্রধান অতিথি মীর রাশেদুজ্জামান রাশেদ। তিনি বলেন, শুধু সরকারি বা প্রচলিত চাকরির ওপর নির্ভরশীল না হয়ে যুবকদের নিজেদের মেধা, যোগ্যতা ও কারিগরি দক্ষতা অনুযায়ী উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে। একই সঙ্গে বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে তরুণদের প্রযুক্তিনির্ভর পেশা, তথ্যপ্রযুক্তি ও আধুনিক কারিগরি শিক্ষায় দক্ষ হওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সরকার প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের দক্ষ মানবসম্পদে পরিণত করার পাশাপাশি দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দক্ষ জনশক্তি বিদেশে পাঠিয়ে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশ গড়তে কাজ করছে বলে জানান তিনি। তারুণ্যের শক্তি, সাহস ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে একটি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলেও উল্লেখ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

সভাপতির বক্তব্যে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান যুব উন্নয়ন অধিদপ্তর ও কারিগরি কেন্দ্রগুলো থেকে প্রশিক্ষণ নিয়ে প্রাপ্ত ঋণের সঠিক ব্যবহারের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনীতিতে অবদান রাখার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে যুব উন্নয়নে প্রশিক্ষণপ্রাপ্ত আটজনের মধ্যে ৬ লাখ ২০ হাজার টাকার যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণ করা হয়।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৮:২২:৫২   ২ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● সুজানগরে জাতীয় যুব দিবসে ৮ জন পেলেন ৬ লাখ ২০ হাজার টাকার ঋণ
● চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের সমর্থনে বিশাল মোটরসাইকেল শোডাউন
● চাটমোহরে মুক্তিযোদ্ধার ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট
● সুজানগর পৌর শ্রমিক দলের উদ্যোগে বাউল উৎসব
● ভাঙ্গুড়ায় ভেজাল দুধ উৎপাদন দুইজনের জেল- জরিমানা



আর্কাইভ