ঢাকা রবিবার, ১ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
পাবনা: সুজানগর পৌর শ্রমিকদলের উদ্যোগে বাউল উৎসব অনুষ্ঠিত হয়েছে।সুজানগর আদর্শ ক্লাবে শুক্রবার রাতে এ বাউল উৎসব অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল সুজানগর পৌর শাখার আহ্বায়ক দ্বীন ইসলাম সুরমা ভাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত বাউল উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সুজানগর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লা, সুজানগর উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক কাউন্সিলর আনিছুর রহমান খোকন, বিএনপি নেতা মুক্তার শেখ, ব্যবসায়ী সাইফুল ইসলাম, জিল্লুর শেখ, মোহাম্মদ আলী প্রমুখ।পরে বাউল উৎসবে সঙ্গীত পরিবেশন করেন বাউল শিল্পী দ্বীন ইসলাম সুরমা ভাই , গৌরাঙ্গ দাশসহ অন্যান্য শিল্পীরা।এদিকে হারোনো সংস্কৃতিকে ফিরিয়ে আনতে এ ধরণের উৎসবের আয়োজন আগামীতেও করা হবে বলে জানান আয়োজকবৃন্দ।
এস/ এন
বাংলাদেশ সময়: ২৩:৩৬:৪৭ ৩ বার পঠিত |