ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শিরোনাম
![]()
গাজীপুর: কালীগঞ্জে সৃজনশীল ও বাস্তবভিত্তিক শিক্ষার বিকাশের লক্ষ্যে দারুন নাজাত মদিনাতুল হক ইনস্টিটিউটে এক বর্ণাঢ্য শিক্ষা উৎসব ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার নাগরী ইউনিয়নের উলুখোলা জোড়াপাম্প সংলগ্ন শিক্ষা প্রতিষ্ঠানের মিলনায়তনে এই শিক্ষা উৎসব অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন। অনুষ্ঠানটি উদ্বোধন করেন উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু।
প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব ক্বারী আব্দুস সালাম বলেন, শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা, নৈতিক মূল্যবোধ ও আত্মবিশ্বাস বিকাশের লক্ষ্যে এ শিক্ষা উৎসবের আয়োজন করা হয়েছে। পাঠ্যবইয়ের বাইরেও শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ এবং সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহিত করাই এ আমাদের অন্যতম উদ্দেশ্য।
প্রধান অতিথির বক্তব্যে এ কে এম ফজলুল হক মিলন বলেন, “শিক্ষা শুধু সনদ অর্জনের মাধ্যম নয়। বরং নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার প্রধান হাতিয়ার।
তিনি আরোও বলেন, একটি জাতির উন্নয়নের মূল ভিত্তি হলো শিক্ষা। শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই চলবে না, তাদের সৎ, যোগ্য, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবেও গড়ে উঠতে হবে। এ ক্ষেত্রে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দারুননাজাত মদিনাতুল হক ইনস্টিটিউটের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, মানসম্মত শিক্ষা বিস্তার এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন শিক্ষার্থী গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার পাশাপাশি ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন দারুন নাজাত মদিনাতুল হক ইনস্টিটিউটের সভাপতি আলহাজ্ব মো.কামাল উদ্দিন, ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মো. ইমরান গাজী, কোষাধ্যক্ষ মো. এাহাবুব মোল্লা, নাগরী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম সরকারসহ স্থানীয় বিএনপি, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ছবির ক্যাপশনঃ কালীগঞ্জে দারুন নাজাত মদিনাতুল হক ইনস্টিটিউটে শিক্ষা উৎসব ও বিজ্ঞান মেলা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন।
এন/ আর
বাংলাদেশ সময়: ২৩:০৩:৪০ ১ বার পঠিত | ● কালীগঞ্জ ● বিজ্ঞান ● মেলা