ঢাকা    শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
শিরোনাম
• চাঁদাবাজ-দখলবাজদের যুবদলে স্থান হবে না: জাহাঙ্গীর হোসেন • লালমোহন সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে ফোরকানের সমর্থনে উঠান বৈঠক • ভাঙ্গুড়ায় ভেজাল দুধ উৎপাদন দুইজনের জেল- জরিমানা • ভেড়ামারায় মাদক ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির গণমিছিল • কাঁঠালিয়ায় মায়ের অভিযোগে ছেলে আটক • দোহারের পদ্মার পাড় দখলের হিড়িক • পীরগঞ্জে মোবারক আলী চক্ষু হাসপাতালের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প • কাঁঠালিয়ায় বিএনপির সাবেক নেতাসহ দুজনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা মামলা • সিসিটিভিতে ধরা পড়ল পাবনায় জোড়া হত্যাকাণ্ডে ছয় মুখোশধারীর তাণ্ডব • \চিকিৎসার অভাবে পচন ধরেছে আশরাফুলের পায়ে, বাঁচতে চান সহযোগিতা নিয়ে


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় মায়ের অভিযোগে ছেলে আটক

কাঁঠালিয়ায় মায়ের অভিযোগে ছেলে আটক


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬


দোহারের পদ্মার পাড়

ঝালকাঠি: কাঁঠালিয়ায় সুকান্ত চক্রবর্তী নামের এক মাদকাশক্ত ছেলের বিরুদ্ধে বসতঘর আগুন দিয়ে পুড়িয়ে ফেলা ও জীবন নাশের হুমকির ঘটনায় থানায় অভিযোগ হয়েছে।

আজ শুক্রবার (৩০ অক্টোবর) সকালে নেশাগ্রস্থ্য সুকান্ত চক্রবর্তীর মা রেবা রানী বাদি হয়ে ছেলের বিরুদ্ধে ঘরে আগুন দেওয়াসহ বিভিন্ন অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের পর বিকেলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।

অভিযোগে জানাগেছে, উপজেলার আমুয়া গ্রামের মৃত্যু শুধাংশু রঞ্জন কাঞ্জিলালেল মেয়ে রেবা রানীর সাথে ৪০ বছর পুর্বে বিয়ে পিরোজপুর সদরের রায়েরকাঠি এলাকার দিলীপ চক্রবর্তীর। দশ বছর পুর্বে দিলীপ চক্রবর্তী মারা যান। এরপর একমাত্র সুকান্ত চক্রবর্তীকে নিয়ে রেবা রানী তার বাবার বাড়ী আমুয়া গ্রামে বসতঘর নির্মাণ করে সেখানে বসবাস করেন। একমাত্র ছেলে সুকান্ত চক্রবর্তী (৩২) নেশার জগতে জড়িয়ে পড়েন। মাদকাশক্ত হওয়ার পর মা এবং আত্নীয় স্বজনের অবাধ্য হয় সে। তাকে সঠিক পথে ফেরানোর জন্য মা ও তার স্বজনরা বহু চেষ্টা করেও ব্যর্থ হয়।

গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে ছেলেকে ঘরে রেখে বাবার ঘরে টিভি দেখতে যান রেরা রানী। এ সুযোগে কেরোসিন ঢেলে ঘরে আগুন জ্বালিয়ে দেয় সুকান্ত। এতে দশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনসাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। ততক্ষনে পুরো ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যদের কাছে সুকান্ত স্বীকার সে নিজে আগুন ঘরে দিয়েছে। মামলা করলে তার মা’সহ আত্নীয় স্বজনদের হত্যা করার হুমকি দেয় সুকান্ত।

থানার ওসি আবু নাছের রায়হান জানান, মায়ের লিখিত অভিযোগের প্রেক্ষিতে সুকান্ত চক্রবর্তীকে থানায় আনা হয়েছে।

আর/ এস

বাংলাদেশ সময়: ২২:৩১:০৭   ৯ বার পঠিত  | ●







বরিশাল থেকে আরও...


● লালমোহন সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে ফোরকানের সমর্থনে উঠান বৈঠক
● কাঁঠালিয়ায় মায়ের অভিযোগে ছেলে আটক
● কাঁঠালিয়ায় বিএনপির সাবেক নেতাসহ দুজনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা মামলা
● \চিকিৎসার অভাবে পচন ধরেছে আশরাফুলের পায়ে, বাঁচতে চান সহযোগিতা নিয়ে
● দুমকিতে পুলিশের অভিযানে ৩৭৫ পিস ইয়াবাসহ দুই যুবক আটক



আর্কাইভ