ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
![]()
বরিশাল:সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বরিশালের আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত(৩৮)কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে উপজেলার গৈলা ইউনিয়নের সেরাল গ্রামের নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের সহযোগী সংগঠন উপজেলা ছাত্রলীগের সভাপতি।
পুলিশ জানায়, সমপ্রতি সেরাল গ্রামে জনগণের মনে আতঙ্ক এবং ভীতি সৃষ্টি করতে সড়কে মিছিলের প্রস্তুতি নেয় নিষিদ্ধ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ ঘটনায় আগৈলঝাড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। সেই মামলায় সেরাল গ্রামের মৃত.ফজলুল হক সেনিয়াবাতের ছেলে মিন্টু সেরনিয়াবাতকে গ্রেফতার করা হয়েছে।
এব্যাপারে থানার ওসি মোহাম্মদ মাসুদ খান সাংবাদিকদের বলেন, কার্যক্রম নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাতকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০:৫৩:৪২ ৩ বার পঠিত |