ঢাকা    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ কিশোরের বিরুদ্ধে • আড়াইহাজারে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের মাসব্যাপী সচেতনতামূলক উদ্যোগ • ডিমলায় যুবদলের কমিটি পুনর্বিবেচনার দাবিতে নেতাকর্মীদের বিক্ষোভ • সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দস্যুদের কবল থেকে উদ্ধার ৫ জেলে • উলিপুরে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, উদ্ধার ৫০০ পিস ইয়াবা • লালমোহনে র‍্যালি ও কেক কাটায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন • তেঁতুলিয়া নদীতে মা ইলিশ ধরায় ৬ জেলের ৪ দিনের কারাদণ্ড • দোহারে সড়ক নির্মাণ ঘিরে হয়রানির অভিযোগ, দিনভর থানায় আটক ব্যক্তি • পিরোজপুরে বিদ্যুতের খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, আশঙ্কাজনক স্কুলছাত্র • কলাপাড়ায় মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ কিশোরের বিরুদ্ধে

ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ কিশোরের বিরুদ্ধে


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬


ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ কিশোরের বিরুদ্ধে

ভোলা: বিয়ের আশ্বাস দিয়ে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার পর অশ্লীল ভিডিও ধারণ এবং তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক গৃহবধূকে একাধিকবার শারীরিক সম্পর্কে বাধ্য করার অভিযোগ উঠেছে মো. সাব্বির হোসেন (১৭) নামে এক কিশোরের বিরুদ্ধে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্বামীর সংসার হারানোর শঙ্কায় রয়েছেন ওই গৃহবধূ। এদিকে, ঘটনার পর থেকে অভিযুক্ত কিশোর আত্মগোপনে রয়েছে।

সাব্বির হোসেন উপজেলার চরভূতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ষাটদরুণ এলাকার পোনার বাড়ির বাসিন্দা বজলুর রহমানের ছেলে। সে সরকারি শাহবাজপুর কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

জানা গেছে, প্রায় সাত মাস আগে ওই বাড়ির দুই সন্তানের জননী এক গৃহবধূর সঙ্গে সাব্বিরের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে সাব্বির। এ সময় বিভিন্ন কথোপকথনের অশ্লীল ভিডিও ধারণ করে রাখে সে। পরবর্তী সময়ে ওই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে গৃহবধূকে বারবার শারীরিক সম্পর্কে বাধ্য করা হয় বলে অভিযোগ রয়েছে।

এদিকে, এ ঘটনার জেরে ওই গৃহবধূকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তার স্বামী। এতে স্বামীর সংসার হারানোর শঙ্কায় রয়েছেন তিনি। এ পরিস্থিতিতে সাব্বিরকেই তাকে বিয়ে করতে হবে বলে দাবি করেছেন ওই গৃহবধূ। এ বিষয়ে সমাজের গণ্যমান্য ব্যক্তি ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

অন্যদিকে, ঘটনাটিকে কেন্দ্র করে এলাকার একটি প্রভাবশালী মহল ফায়দা নেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ পাওয়া গেছে। কিশোর সাব্বিরের বাবা মো. বজলুর রহমান বলেন, স্থানীয় নেতারা ঘটনাটি মীমাংসা করে দেবেন বলে জানিয়েছেন। ফয়সালায় যে সিদ্ধান্ত হবে, তা মেনে নেবেন বলে জানান তিনি।

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম মজুমদার বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। তারপরও ঘটনাটি খতিয়ে দেখা হবে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৯:৪১:৪৫   ৪ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ কিশোরের বিরুদ্ধে
● লালমোহনে র‍্যালি ও কেক কাটায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
● তেঁতুলিয়া নদীতে মা ইলিশ ধরায় ৬ জেলের ৪ দিনের কারাদণ্ড
● পিরোজপুরে বিদ্যুতের খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, আশঙ্কাজনক স্কুলছাত্র
● কলাপাড়ায় মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু



আর্কাইভ