ঢাকা    মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
শিরোনাম
• তেঁতুলিয়া নদীতে মা ইলিশ ধরায় ৬ জেলের ৪ দিনের কারাদণ্ড • দোহারে সড়ক নির্মাণ ঘিরে হয়রানির অভিযোগ, দিনভর থানায় আটক ব্যক্তি • পিরোজপুরে বিদ্যুতের খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, আশঙ্কাজনক স্কুলছাত্র • কলাপাড়ায় মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু • লালমোহনে ৫০ লাখ টাকার গাছ কাটার অভিযোগ, দরপত্রের আগেই উধাও শত শত গাছ • সিংগাইরে জুয়েলার্সে ৩৯ ভরি রুপা চুরি, নারীসহ আটক ৩ • কর্ণফুলী নদীতে ট্রলারডুবি, নিখোঁজ দুই জেলের মরদেহ উদ্ধার • নবীগঞ্জে মিথ্যা চাঁদাবাজির মামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ • কঁচা নদীতে অভিযান চালিয়ে ৬৫ হাজার টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ • সুজানগরে জাতীয় রুফটপ সোলার কর্মসূচি বাস্তবায়নে আলোচনা সভা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » তেঁতুলিয়া নদীতে মা ইলিশ ধরায় ৬ জেলের ৪ দিনের কারাদণ্ড

তেঁতুলিয়া নদীতে মা ইলিশ ধরায় ৬ জেলের ৪ দিনের কারাদণ্ড


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬


তেঁতুলিয়া নদীতে মা ইলিশ ধরায় ৬ জেলের ৪ দিনের কারাদণ্ড

পটুয়াখালী: মা ইলিশ রক্ষায় পটুয়াখালীর বাউফলে তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ছয় জেলেকে গ্রেফতার করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে চার দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

গতকাল সোমবার সকাল ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে গ্রেফতার জেলেদের কাছ থেকে পাঁচ কেজি মা ইলিশ উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা ইলিশ স্থানীয় একটি এতিমখানায় দিয়ে দেওয়া হয়।

কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন বাউফলের কেশবপুর ইউনিয়নের আবদুল আজিজের ছেলে বেল্লাল আকন (৪২), সুলতানের ছেলে পারভেজ (২৮), নাসিরের ছেলে শাকিল (২০), কাদেরের ছেলে ইমরান (২৮), কাশেম হাওলাদারের ছেলে কালাম (৪৫) এবং সুলতান মৃধার ছেলে রিপন মৃধা (৩৬)।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইয়েদ মাহমুদ বুলবুল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সাজা দেন। অভিযানে নেতৃত্ব দেন বাউফল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এমএম পারভেজ। এ সময় পুলিশের কর্মকর্তাসহ সদস্যরা উপস্থিত ছিলেন।

বাউফল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এমএম পারভেজ বলেন, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ইলিশের উৎপাদন বৃদ্ধি ও প্রজননক্ষেত্র সুরক্ষায় নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

গতকাল রাত সাড়ে ১০টায় বাউফল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইয়েদ মাহমুদ বুলবুল বলেন, মা ইলিশ রক্ষায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা কার্যকরে কাউকে ছাড় দেওয়া হবে না। মৎস্যসম্পদ রক্ষায় জেলেসহ সংশ্লিষ্ট সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়: ২২:১০:১৯   ৫ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● তেঁতুলিয়া নদীতে মা ইলিশ ধরায় ৬ জেলের ৪ দিনের কারাদণ্ড
● পিরোজপুরে বিদ্যুতের খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, আশঙ্কাজনক স্কুলছাত্র
● কলাপাড়ায় মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু
● লালমোহনে ৫০ লাখ টাকার গাছ কাটার অভিযোগ, দরপত্রের আগেই উধাও শত শত গাছ
● কঁচা নদীতে অভিযান চালিয়ে ৬৫ হাজার টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ



আর্কাইভ