ঢাকা    মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
শিরোনাম
• কলাপাড়ায় মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু • লালমোহনে ৫০ লাখ টাকার গাছ কাটার অভিযোগ, দরপত্রের আগেই উধাও শত শত গাছ • সিংগাইরে জুয়েলার্সে ৩৯ ভরি রুপা চুরি, নারীসহ আটক ৩ • কর্ণফুলী নদীতে ট্রলারডুবি, নিখোঁজ দুই জেলের মরদেহ উদ্ধার • নবীগঞ্জে মিথ্যা চাঁদাবাজির মামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ • কঁচা নদীতে অভিযান চালিয়ে ৬৫ হাজার টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ • সুজানগরে জাতীয় রুফটপ সোলার কর্মসূচি বাস্তবায়নে আলোচনা সভা • উলিপুরে বিএনপির নেতাদের মধ্যস্থতায় সালিশের পর নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার • পোশাক বিতর্কে নারীবিদ্বেষকেই দুষলেন কৃতি শ্যানন • চৌদ্দগ্রামে বাজারে পিটুনিতে জামায়াত কর্মীর মৃত্যু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

কলাপাড়ায় মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬


কলাপাড়ায় মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

পটুয়াখালী: কলাপাড়ায় মাছের ঘেরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. নুর ইসলাম ফকির (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদরপুর এলাকার একটি মাছের ঘের থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁর লাশ উদ্ধার করেন। নুর ইসলাম একই ইউনিয়নের সদরপুর গ্রামের বাসিন্দা হলেও তাঁর জন্মস্থান কলাপাড়া পৌরশহরে। তাঁর বাবার নাম মো. হযরত আলী। বৈবাহিক সূত্রে শ্বশুরবাড়ির এলাকায় বাড়ি করে বসবাস করতেন তিনি।

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, নুর ইসলাম গতকাল সন্ধ্যা ৭টার দিকে সবার অগোচরে নিজের সবজিখেতে থাকা মাছের ঘেরে পানি সেচ দিতে যান। সেচকাজ চলাকালে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি পানিতে পড়ে ডুবে যান বলে জানা গেছে।

রাত গভীর হলে পরিবারের সদস্যরা তাঁকে খুঁজতে শুরু করেন। তাঁকে না পেয়ে তাঁর স্ত্রী নুরবানু (৪৫) নিজেদের সবজিখেতে গিয়ে পানি সেচের মোটর দেখতে পান। পরে তিনি স্বজনদের খবর দেন। স্বজনেরা ঘটনাস্থলে এসে প্রথমে পানিতে তল্লাশি চালান। এ সময় পানির মধ্যে নুর ইসলামের শরীর তাঁদের পায়ে স্পর্শ করলে তাঁরা ভয়ে পানি থেকে উঠে আসেন।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় অনুমতি দিলে ফায়ার ফাইটার মেহেদী ও হাসান মাছের ঘেরের গভীর তলদেশ থেকে নুর ইসলামের লাশ উদ্ধার করেন। নুর ইসলাম তিন ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।

এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘ওই ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। পরিবারের সদস্যদের কারও বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় ঘটনাস্থল থেকে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

এন/ এস

বাংলাদেশ সময়: ১৯:৪৩:৫০   ২২ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● কলাপাড়ায় মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু
● লালমোহনে ৫০ লাখ টাকার গাছ কাটার অভিযোগ, দরপত্রের আগেই উধাও শত শত গাছ
● কঁচা নদীতে অভিযান চালিয়ে ৬৫ হাজার টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ
● বেতুয়া–ঢাকা রুটে লঞ্চের রোটেশন প্রথা, ভোগান্তিতে যাত্রীরা
● চরফ্যাসনে স্কুলে গিয়ে শিক্ষক-শিক্ষার্থী কাউকেই পেলেন না ইউএনও



আর্কাইভ