ঢাকা    মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
শিরোনাম
• কলাপাড়ায় মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু • লালমোহনে ৫০ লাখ টাকার গাছ কাটার অভিযোগ, দরপত্রের আগেই উধাও শত শত গাছ • সিংগাইরে জুয়েলার্সে ৩৯ ভরি রুপা চুরি, নারীসহ আটক ৩ • কর্ণফুলী নদীতে ট্রলারডুবি, নিখোঁজ দুই জেলের মরদেহ উদ্ধার • নবীগঞ্জে মিথ্যা চাঁদাবাজির মামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ • কঁচা নদীতে অভিযান চালিয়ে ৬৫ হাজার টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ • সুজানগরে জাতীয় রুফটপ সোলার কর্মসূচি বাস্তবায়নে আলোচনা সভা • উলিপুরে বিএনপির নেতাদের মধ্যস্থতায় সালিশের পর নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার • পোশাক বিতর্কে নারীবিদ্বেষকেই দুষলেন কৃতি শ্যানন • চৌদ্দগ্রামে বাজারে পিটুনিতে জামায়াত কর্মীর মৃত্যু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সিংগাইরে জুয়েলার্সে ৩৯ ভরি রুপা চুরি, নারীসহ আটক ৩

সিংগাইরে জুয়েলার্সে ৩৯ ভরি রুপা চুরি, নারীসহ আটক ৩


মু.মিজানুর রহমান বাদল,( মানিকগঞ্জ )
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬


 সিংগাইরে জুয়েলার্সে ৩৯ ভরি রুপা চুরি, নারীসহ আটক ৩

মানিকগঞ্জ: জেলার সিংগাইর উপজেলার চারিগ্রাম বাজারে ক্রেতা সেজে একটি স্বর্ণের দোকান থেকে ৩৯ ভরি ৯ আনা রুপা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই নারীসহ তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চারিগ্রাম বাজারের পোদ্দার পট্টির স্বর্ণ মার্কেটে অবস্থিত বাংলাদেশ জুয়েলার্সে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন কক্সবাজারের চকরিয়া উপজেলার ডেমুশিয়া গ্রামের মো. শাহ আলমের দুই মেয়ে সামিয়া আক্তার (২৩) ও রাফসানা আক্তার (২০) এবং চট্টগ্রামের জামালের ছেলে জাবেদ ওরফে জারিফ হোসেন (৩০)।

জানা গেছে, চারিগ্রাম ইউনিয়নের চারিগ্রাম বাজারের পোদ্দার পট্টির স্বর্ণ মার্কেটে অবস্থিত বাংলাদেশ জুয়েলার্সের মালিক বাবুল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে দোকান খোলেন। এ সময় দুই নারী ও এক পুরুষ দোকানে প্রবেশ করেন। তাঁরা স্বর্ণালংকার কেনার উদ্দেশ্যে ক্রেতা সেজে অভিনব কায়দায় রুপার গহনার ব্যাগ চুরি করে দ্রুত পালিয়ে যান। পরে দোকানের মালিক মালামাল কম দেখতে পেয়ে ক্রেতাদের খুঁজতে শুরু করেন।

পরে মোটরসাইকেলে করে উপজেলার বলধারা ইউনিয়নের রফিকনগর এলাকায় রুপার ব্যাগসহ তাঁদের আটক করা হয়। এরপর সিংগাইর থানায় খবর দেওয়া হয়। থানার এসআই মোমিন তাঁদের থানায় নিয়ে যান।

এসআই মোমিন জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে ৩৯ ভরি ৯ আনা রুপা উদ্ধার করা হয়েছে। এর আনুমানিক মূল্য দেড় লাখ টাকা। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। তাঁদের মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হবে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৯:২৬:৪৪   ৫ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● সিংগাইরে জুয়েলার্সে ৩৯ ভরি রুপা চুরি, নারীসহ আটক ৩
● চৌদ্দগ্রামে বাজারে পিটুনিতে জামায়াত কর্মীর মৃত্যু
● চৌদ্দগ্রামে ধর্ষণের শিকার এক তরুণী প্রসব,ধামাচাপা দিতে ৩ লাখ টাকায় আপসের চেষ্টা
● তাইজুল হত্যা ঘিরে কালকিনিতে অর্ধশতাধিক বাড়িতে হামলা-অগ্নিসংযোগ
● পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে গোসলে নেমে নিখোঁজ ২



আর্কাইভ