ঢাকা    মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
শিরোনাম
• কলাপাড়ায় মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু • লালমোহনে ৫০ লাখ টাকার গাছ কাটার অভিযোগ, দরপত্রের আগেই উধাও শত শত গাছ • সিংগাইরে জুয়েলার্সে ৩৯ ভরি রুপা চুরি, নারীসহ আটক ৩ • কর্ণফুলী নদীতে ট্রলারডুবি, নিখোঁজ দুই জেলের মরদেহ উদ্ধার • নবীগঞ্জে মিথ্যা চাঁদাবাজির মামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ • কঁচা নদীতে অভিযান চালিয়ে ৬৫ হাজার টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ • সুজানগরে জাতীয় রুফটপ সোলার কর্মসূচি বাস্তবায়নে আলোচনা সভা • উলিপুরে বিএনপির নেতাদের মধ্যস্থতায় সালিশের পর নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার • পোশাক বিতর্কে নারীবিদ্বেষকেই দুষলেন কৃতি শ্যানন • চৌদ্দগ্রামে বাজারে পিটুনিতে জামায়াত কর্মীর মৃত্যু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » নবীগঞ্জে মিথ্যা চাঁদাবাজির মামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ

নবীগঞ্জে মিথ্যা চাঁদাবাজির মামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ


নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬


নবীগঞ্জে মিথ্যা চাঁদাবাজির মামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ

হবিগঞ্জ: নবীগঞ্জ উপজেলার দিনারপুর পরগনায় পাহাড়ি টিলা কেটে পরিবেশ নষ্ট করার প্রতিবাদ করায় দেবপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট জালাল আহমদ ও সাধারণ সম্পাদক মুরশেদ চৌধুরীসহ পাঁচজনের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা করার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে দিনারপুর পরগনার সচেতন নাগরিকেরা গতকাল সোমবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের দেবপাড়া বাজারে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন। এ সময় উত্তেজিত জনতা প্রায় ৩০ মিনিট মহাসড়ক অবরোধ করে রাখেন।
দিনারপুর সচেতন নাগরিক কমিটির সভাপতি ও পানিউমদা ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম নবী তালুকদারের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। ছাত্রনেতা মো. জাহির আলী সভা পরিচালনা করেন।

সভায় বক্তব্য দেন স্পেন বিএনপির সহসভাপতি ছায়েদ আহমদ, কুর্শি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বাছিত রাসেল, আউশকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ এবাদুর রহমান ধারা, গজনাইপুর ইউনিয়ন বিএনপি নেতা আমিনুল ইসলাম এলাইছ, ৮ নম্বর নবীগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রব চৌধুরী, যুগ্ম সম্পাদক জুবায়ের আহমদ, দেবপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট জালাল আহমদ, সাধারণ সম্পাদক মুরশেদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন।

এ ছাড়া বক্তব্য দেন সাবেক মেম্বার ছাইদুর রহমান চুনু, কুর্শি ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ শামসুল ইসলাম সুজন, ছাত্রদল নেতা ফয়জুর রহমান রুবেল, জিয়াউর রহমান, জুবায়ের আহমদ, সবুর মিয়া, মনসুর তালুকদার ও জাবের আহমদ কয়েছ, ৬ নম্বর কুর্শি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জুবায়ের আহমদ, বিএনপি নেতা আব্দুল হেকিম এবং ভূমিমালিক মাওলানা আব্দুল ওয়াদুদ, মো. জিলাদ মিয়া ও কুদ্দুছ মিয়া প্রমুখ।

সভায় বক্তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের আলটিমেটাম দেন। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা। প্রতিবাদ সভা শেষে ক্ষুব্ধ জনতা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় ৩০ মিনিট যান চলাচল বন্ধ থাকে।

বাংলাদেশ সময়: ১৯:১৬:৪৪   ৪ বার পঠিত  | ●   ●   ●







শিরোনাম থেকে আরও...


● কলাপাড়ায় মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু
● লালমোহনে ৫০ লাখ টাকার গাছ কাটার অভিযোগ, দরপত্রের আগেই উধাও শত শত গাছ
● সিংগাইরে জুয়েলার্সে ৩৯ ভরি রুপা চুরি, নারীসহ আটক ৩
● কর্ণফুলী নদীতে ট্রলারডুবি, নিখোঁজ দুই জেলের মরদেহ উদ্ধার
● নবীগঞ্জে মিথ্যা চাঁদাবাজির মামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ



আর্কাইভ