ঢাকা    সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
শিরোনাম
• লক্ষ্মীপুর সদর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানোর ভিডিও ভাইরাল • আমতলীতে উপজেলা পৌরসভা ও পাঁচ ইউনিয়নে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা • দশমিনায় দুই ইউনিয়নের জেলেরা ১৭ দিনেও পাননি সরকারি চাল • দোহারে প্রবাসীর বসতঘর ভেঙে জমি দখলের অভিযোগ, অভিযুক্তরা পলাতক • প্রবারণা পূর্ণিমায় প্রদীপ প্রজ্বালন ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে মুখর পটুয়াখালীর বৌদ্ধবিহার • আড়াইহাজারে ৩৫০ বোতল সিরাপ ও ৮০ ইয়াবা জব্দ, নারী গ্রেপ্তার • ডিমলায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, স্লোগান ‘ডিসেম্বরে খেলা হবে’ • কাউখালীতে পাঁচ শতাধিক গাছের চারা রোপণ ও বিতরণ করবে পূবালী ব্যাংক • বিনামূল্যে চিকিৎসাসেবা ও কেক কাটার মধ্য দিয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন • গোলাপি স্যাটিনে জয়ার মায়াবী রূপ, মুগ্ধ ভক্তরা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » দোহারে প্রবাসীর বসতঘর ভেঙে জমি দখলের অভিযোগ, অভিযুক্তরা পলাতক

দোহারে প্রবাসীর বসতঘর ভেঙে জমি দখলের অভিযোগ, অভিযুক্তরা পলাতক


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর ২০২৬


দোহারে প্রবাসীর বসতঘর ভেঙে জমি দখলের অভিযোগ, অভিযুক্তরা পলাতক

ঢাকা: জমি বিক্রি না করায় প্রবাসী শহিদুল ইসলাম উজ্জলের বসতঘর ভেঙে রাতের আঁধারে নতুন ঘর তুলে জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। রোববার দিবাগত রাতে ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের ধীৎপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দোহার থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে একই এলাকার মীর আলম, নূর আলম, ইব্রাহিমসহ কয়েকজন প্রবাসী শহিদুল ইসলাম উজ্জলের জমি কেনার প্রস্তাব দিয়ে আসছিলেন। জমি বিক্রি না করায় মীর আলমসহ অন্যরা জমি দখলের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গত রোববার দিবাগত রাতে প্রবাসী শহিদুলের বসতঘর ভেঙে সেখানে নতুন ঘর তুলে জমি দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে মীর আলম, শাহ আলম, নূর আলম, ইব্রাহিমসহ আরও কয়েকজনের বিরুদ্ধে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন দোহার থানার আওতাধীন সাইনপুকুর তদন্ত কেন্দ্রের পুলিশ।

এ বিষয়ে তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুস সালাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কয়েক দিন আগে উভয় পক্ষের মধ্যে মীমাংসার জন্য তদন্ত কেন্দ্রে বৈঠক হয়েছিল। মীর আলমসহ অন্যরা জমিটি কিনতে চেয়েছিলেন। কিন্তু প্রবাসীর স্ত্রী ও আত্মীয়স্বজনেরা জমি বিক্রি না করায় জোর করে তা দখল করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তরা নিষিদ্ধ আওয়ামী যুবলীগের দোহার উপজেলা কমিটির সদস্য। বর্তমানে তারা পলাতক রয়েছেন। ভুক্তভোগীরা মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, এ ঘটনার বিষয়ে জানতে মীর আলমের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। পরে তাঁর মোবাইলে ক্ষুদে বার্তা পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:২৫:৩৭   ৬ বার পঠিত  | ●   ●   ●   ●







শিরোনাম থেকে আরও...


● লক্ষ্মীপুর সদর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানোর ভিডিও ভাইরাল
● আমতলীতে উপজেলা পৌরসভা ও পাঁচ ইউনিয়নে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা
● দশমিনায় দুই ইউনিয়নের জেলেরা ১৭ দিনেও পাননি সরকারি চাল
● দোহারে প্রবাসীর বসতঘর ভেঙে জমি দখলের অভিযোগ, অভিযুক্তরা পলাতক
● প্রবারণা পূর্ণিমায় প্রদীপ প্রজ্বালন ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে মুখর পটুয়াখালীর বৌদ্ধবিহার



আর্কাইভ