ঢাকা    সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
শিরোনাম
• লক্ষ্মীপুর সদর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানোর ভিডিও ভাইরাল • আমতলীতে উপজেলা পৌরসভা ও পাঁচ ইউনিয়নে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা • দশমিনায় দুই ইউনিয়নের জেলেরা ১৭ দিনেও পাননি সরকারি চাল • দোহারে প্রবাসীর বসতঘর ভেঙে জমি দখলের অভিযোগ, অভিযুক্তরা পলাতক • প্রবারণা পূর্ণিমায় প্রদীপ প্রজ্বালন ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে মুখর পটুয়াখালীর বৌদ্ধবিহার • আড়াইহাজারে ৩৫০ বোতল সিরাপ ও ৮০ ইয়াবা জব্দ, নারী গ্রেপ্তার • ডিমলায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, স্লোগান ‘ডিসেম্বরে খেলা হবে’ • কাউখালীতে পাঁচ শতাধিক গাছের চারা রোপণ ও বিতরণ করবে পূবালী ব্যাংক • বিনামূল্যে চিকিৎসাসেবা ও কেক কাটার মধ্য দিয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন • গোলাপি স্যাটিনে জয়ার মায়াবী রূপ, মুগ্ধ ভক্তরা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আড়াইহাজারে ৩৫০ বোতল সিরাপ ও ৮০ ইয়াবা জব্দ, নারী গ্রেপ্তার

আড়াইহাজারে ৩৫০ বোতল সিরাপ ও ৮০ ইয়াবা জব্দ, নারী গ্রেপ্তার


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর ২০২৬


আড়াইহাজারে ৩৫০ বোতল সিরাপ ও ৮০ ইয়াবা জব্দ, নারী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ: আড়াইহাজারে মাদক কারবারির বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৬০ বোতল ফেয়ারডিল, ১১০ বোতল স্কাফ সিরাপ ও ৮০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১-এর সদস্যরা। এ সময় সাহিদা বেগম (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাঁর স্বামী মো. বশীর আলম হৃদয় (৪৭) পালিয়ে গেছেন বলে জানিয়েছে সংস্থাটি।

সোমবার দুপুরে এসআরবি-১১-এর সিনিয়র ওয়ারেন্ট অফিসার এস এম শরিফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান। এর আগে রোববার মধ্যরাতে উপজেলার পাঁচরুখী এলাকায় বশীর আলম হৃদয়ের বাড়িতে এ অভিযান চালানো হয়।

সিনিয়র ওয়ারেন্ট অফিসার এস এম শরিফুল ইসলাম জানান, রোববার মধ্যরাতে এসআরবি-১১-এর সদস্যরা বশীর আলম হৃদয়ের বাড়িতে বিশেষ অভিযান চালান। এ সময় তাঁদের উপস্থিতি টের পেয়ে বাড়ির একটি কক্ষ থেকে এক নারী ও এক পুরুষ বের হয়ে পালানোর চেষ্টা করেন। তবে সাহিদা বেগমকে আটক করা সম্ভব হলেও তাঁর স্বামী পালিয়ে যান।

তিনি আরও জানান, বাড়ির ওই কক্ষের খাটের নিচে একটি প্লাস্টিকের বস্তায় ১৬০ বোতল ফেয়ারডিল ও ১১০ বোতল স্কাফ সিরাপ পাওয়া যায়। এ ছাড়া খাটের তোষকের নিচে নীল রঙের একটি জিপার প্যাকেটে ৮০টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

এসআরবি-১১-এর দাবি, জিজ্ঞাসাবাদে সাহিদা বেগম জানিয়েছেন, তিনি ও তাঁর স্বামী পরস্পরের যোগসাজশে আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে এসব মাদকদ্রব্য নিজেদের হেফাজতে রেখেছিলেন।

আড়াইহাজার থানার ওসি সবজেল হোসেন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাহিদা বেগম ও তাঁর স্বামী বশীর আলম হৃদয়ের বিরুদ্ধে আড়াইহাজার থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার সাহিদা বেগমকে সোমবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:১৬:৫৭   ৬ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● আড়াইহাজারে ৩৫০ বোতল সিরাপ ও ৮০ ইয়াবা জব্দ, নারী গ্রেপ্তার
● মুকসুদপুরে মাছবোঝাই পিকআপের চাপায় বাবা-মেয়ের মৃত্যু, আলফাডাঙ্গায় শোক
● ফরিদপুরে নুডলস খাইয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, আটক ১
● আলফাডাঙ্গায় এমপি ইলিয়াস মোল্লার সঙ্গে জামায়াতের মতবিনিময় সভা
● তারাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্রুত ইনডোর সেবা চালুর আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর



আর্কাইভ