ঢাকা    সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
শিরোনাম
• গোলাপি স্যাটিনে জয়ার মায়াবী রূপ, মুগ্ধ ভক্তরা • ভারতের সঙ্গে গোপন সমঝোতার অভিযোগ নাহিদ ইসলামের • সাংস্কৃতিক আগ্রাসনে ভাষা বদলের চেষ্টা করছে সাম্রাজ্যবাদী শক্তি: রিজভী • জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় লালমোহনে তরুণদের প্রশিক্ষণ • পানিসম্পদমন্ত্রীর সফরে সুজানগরে আসলাম মন্ডলের নেতৃত্বে বিএনপির বিশাল মিছিল • ১৬৯ ইয়াবাসহ গ্রেপ্তারের পর লালমোহন ছাত্রদল নেতা শরিফ বহিষ্কার • ভেড়ামারায় ৫ লাখ ৭৬ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ করে ধ্বংস • জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা পানিসম্পদমন্ত্রীর • মুকসুদপুরে মাছবোঝাই পিকআপের চাপায় বাবা-মেয়ের মৃত্যু, আলফাডাঙ্গায় শোক • ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে ৩ নভেম্বরের সমাবেশে প্রস্তুত রংপুরের শিক্ষকরা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » মুকসুদপুরে মাছবোঝাই পিকআপের চাপায় বাবা-মেয়ের মৃত্যু, আলফাডাঙ্গায় শোক

মুকসুদপুরে মাছবোঝাই পিকআপের চাপায় বাবা-মেয়ের মৃত্যু, আলফাডাঙ্গায় শোক


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬


মুকসুদপুরে মাছবোঝাই পিকআপের চাপায় বাবা-মেয়ের মৃত্যু, আলফাডাঙ্গায় শোক

ফরিদপুর: পরিবার নিয়ে ঢাকায় যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক বাবা ও তাঁর ছয় বছরের মেয়ে। রোববার সকালে গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গ্যাড়াখোলা এলাকায় মাছবোঝাই পিকআপের চাপায় অটোভ্যান থেকে ছিটকে পড়ে তাঁদের মৃত্যু হয়। এ ঘটনায় পরিবারের অন্য সদস্যরা বেঁচে গেলেও বাবা-মেয়েকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন স্বজনেরা। তাঁদের মৃত্যুতে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পবনবেগ গ্রামে শোকের মাতম চলছে।

নিহত ব্যক্তিরা হলেন আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের পবনবেগ গ্রামের হেমায়েত মোল্লার ছেলে সাইফুল ইসলাম রঞ্জু (৪৫) ও তাঁর ছয় বছরের মেয়ে সামিরা আক্তার।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে ঢাকার উদ্দেশে বাড়ি থেকে রওনা হন সাইফুল ইসলাম। পথে ঢাকা-খুলনা মহাসড়কের গ্যাড়াখোলা ব্রিজে পৌঁছালে গোপালগঞ্জগামী মাছবোঝাই একটি পিকআপ বিপরীত দিক থেকে এসে তাঁদের বহনকারী অটোভ্যানটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই বাবা ও মেয়ের মৃত্যু হয়।

পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহত সাইফুল ইসলামের ফুফাতো ভাই তাহের আহমেদ শুভ বলেন, “পরিবার নিয়ে ঢাকায় যাওয়ার পথে এ অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় আমার ভাই ও ভাতিজি প্রাণ হারিয়েছেন। আল্লাহর অশেষ রহমতে পরিবারের অন্য সদস্যরা সুস্থ রয়েছেন।”

তিনি জানান, নিহত বাবা-মেয়ের মরদেহ বাড়িতে আনা হয়েছে। রোববার মাগরিবের নামাজ শেষে তাঁদের স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।

গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান সাইফুল ইসলাম বলেন, “একটি পরিবারের এমন মর্মান্তিক ও আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।”

বাবা-মেয়ের আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক বিরাজ করছে।

বাংলাদেশ সময়: ১৯:৪৫:৫৩   ১১ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মুকসুদপুরে মাছবোঝাই পিকআপের চাপায় বাবা-মেয়ের মৃত্যু, আলফাডাঙ্গায় শোক
● ফরিদপুরে নুডলস খাইয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, আটক ১
● আলফাডাঙ্গায় এমপি ইলিয়াস মোল্লার সঙ্গে জামায়াতের মতবিনিময় সভা
● তারাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্রুত ইনডোর সেবা চালুর আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর
● ৮৪ শতাংশ জমি দান, দাতা সদস্যের নাম বাদ ও বেতন বন্ধের অভিযোগ



আর্কাইভ