ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
শিরোনাম
![]()
পাবনা: পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সুজানগর সফর উপলক্ষে বিএনপি নেতা আসলাম মন্ডল ও ইউনিয়ন যুবদল নেতা আককাস আলী মন্ডলের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে সমাবেশে যোগ দিয়েছেন নাজিরগঞ্জের নেতাকর্মীরা।
রোববার সুজানগর উপজেলার সাতবাড়িয়ায় ‘পদ্মা ব্যারেজ প্রকল্পের’ স্থান পরিদর্শন করেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। পরিদর্শন শেষে উপজেলার মালিফা হাই স্কুল মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস, পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শফিকুল হক মিলন এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা। এতে সভাপতিত্ব করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব।
এর আগে রোববার সকালে মন্ত্রীর আগমন উপলক্ষে উপজেলার নাজিরগঞ্জ থেকে একটি বিশাল মিছিল বের হয়। নাজিরগঞ্জের কৃতী সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা আসলাম মন্ডল এবং ইউনিয়ন যুবদল নেতা ও নাজিরগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আককাস আলী মন্ডলের নেতৃত্বে মিছিলটি মালিফা হাই স্কুল মাঠের পথসভায় যোগ দেয়। এতে অসংখ্য নেতাকর্মী অংশ নেন।
বিএনপি নেতা আসলাম মন্ডল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর এই প্রথম কোনো মন্ত্রী সুজানগর উপজেলায় এসেছেন। তাঁর আগমনকে কেন্দ্র করে নাজিরগঞ্জ ইউনিয়নসহ সুজানগর উপজেলাবাসীর মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে। এ আমেজ ধরে রাখতে মালিফা হাই স্কুল মাঠে অসংখ্য নেতাকর্মীর সমাগম ঘটানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯:৫৯:০৫ ১৪ বার পঠিত | ● আসলাম মন্ডল ● পদ্মা ব্যারেজ প্রকল্প ● শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ● সুজানগর পাবনা