ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
শিরোনাম
![]()
পাবনা: পাবনার চাটমোহর উপজেলার গুনাইগাছা গুচ্ছগ্রামে চার বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সোহান হোসেন (১৪) নামের এক কিশোরকে আটক করেছে পুলিশ।
শনিবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
আটক কিশোর উপজেলার গুনাইগাছা গুচ্ছগ্রামের মৃত ফরিদ হোসেনের পালিত ছেলে। সে তার নানার বাড়িতে থাকে।
জানা গেছে, গুনাইগাছা গুচ্ছগ্রামের রফিকুল ইসলামের চার বছরের মেয়ে বাড়ির উঠানে খেলছিল। বাড়িতে কেউ না থাকার সুযোগে সোহান শিশুটিকে ভুলিয়ে নিজের বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ রয়েছে। শিশুটির চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।
একপর্যায়ে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ গুনাইগাছা খেলার মাঠ থেকে সোহানকে আটক করে। খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরে এলাকাবাসী অভিযুক্ত কিশোরকে পুলিশের হাতে সোপর্দ করেন।
এ ঘটনায় শিশুটির মা আজিয়া খাতুন বাদী হয়ে চাটমোহর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
শিশুটির ভাই ইমন বলেন, “এ ধরনের ঘটনা আমাদের পরিবারে ঘটবে, কোনো দিন ভাবিনি। আমার বাবা থেকেও নেই, তিনি সংসারের খরচ দেন না। খুব কষ্ট করে মা-বোনকে নিয়ে চলছি। আমরা গরিব মানুষ, আমাদের হুমকি দেওয়া হচ্ছে। আমার বোনের ন্যায়বিচার এবং অপরাধীর শাস্তির দাবি জানাচ্ছি।”
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। অভিযুক্তকে আটক করে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯:৩৭:৪৫ ১০ বার পঠিত | ● চাটমোহর থানা ● চাটমোহরে শিশু নির্যাতনের অভিযোগ ● পাবনা ● সোহান হোসেন