ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
শিরোনাম
![]()
ঝালকাঠি: কাঁঠালিয়া প্রেস ক্লাবের সহসভাপতি ও মরিচবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লিয়াকত আলী জমাদ্দারের মা দিলারা বেগমের মৃত্যুতে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার ২ নম্বর পাটিখালঘাটা ইউনিয়নের তারাবুনিয়া গ্রামে তাঁদের বাড়িতে এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম, প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ আবদুল হালিম, সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন খানসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
গত মঙ্গলবার সকালে শানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দিলারা বেগম মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
বাংলাদেশ সময়: ১৯:৩৪:১০ ১১ বার পঠিত | ● কাঁঠালিয়া প্রেস ক্লাব ● ঝালকাঠি ● দিলারা বেগমের মৃত্যু ● লিয়াকত আলী জমাদ্দার