ঢাকা    সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
শিরোনাম
• গোলাপি স্যাটিনে জয়ার মায়াবী রূপ, মুগ্ধ ভক্তরা • ভারতের সঙ্গে গোপন সমঝোতার অভিযোগ নাহিদ ইসলামের • সাংস্কৃতিক আগ্রাসনে ভাষা বদলের চেষ্টা করছে সাম্রাজ্যবাদী শক্তি: রিজভী • জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় লালমোহনে তরুণদের প্রশিক্ষণ • পানিসম্পদমন্ত্রীর সফরে সুজানগরে আসলাম মন্ডলের নেতৃত্বে বিএনপির বিশাল মিছিল • ১৬৯ ইয়াবাসহ গ্রেপ্তারের পর লালমোহন ছাত্রদল নেতা শরিফ বহিষ্কার • ভেড়ামারায় ৫ লাখ ৭৬ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ করে ধ্বংস • জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা পানিসম্পদমন্ত্রীর • মুকসুদপুরে মাছবোঝাই পিকআপের চাপায় বাবা-মেয়ের মৃত্যু, আলফাডাঙ্গায় শোক • ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে ৩ নভেম্বরের সমাবেশে প্রস্তুত রংপুরের শিক্ষকরা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় ৫ লাখ ৭৬ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ করে ধ্বংস

ভেড়ামারায় ৫ লাখ ৭৬ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ করে ধ্বংস


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬


ভেড়ামারায় ৫ লাখ ৭৬ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ করে ধ্বংস

কুষ্টিয়া: মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে পদ্মা নদীতে অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ ৭৬ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। পরে জব্দ করা জালগুলো চরগোলাপনগরের ঢাকাপাড়ায় জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

রোববার (২৫ অক্টোবর) মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন কুষ্টিয়া জেলা মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান। এ সময় ভেড়ামারা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশেদ হাসান এবং এসআরবি-১২ সিপিসি-১, কুষ্টিয়ার ডিএডি নকিব সাদেক আলী উপস্থিত ছিলেন।

অভিযানে পদ্মা নদী থেকে প্রাকৃতিক মৎস্যসম্পদের জন্য ক্ষতিকর ১০৬টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। এসব জালের আনুমানিক মূল্য ৪ লাখ ২৬ হাজার টাকা। এ ছাড়া ৭ হাজার ৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা। সব মিলিয়ে জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৭৬ হাজার টাকা।

পরে জব্দ করা নিষিদ্ধ জালগুলো চরগোলাপনগরের ঢাকাপাড়ায় জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে এসআরবি কুষ্টিয়ার সদস্যরা এবং উপজেলা মৎস্য কার্যালয়ের কর্মচারীরা সার্বিক সহযোগিতা করেন।

মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, মা ইলিশের প্রজনন সুরক্ষা এবং নদীর প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষায় নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ করা অত্যন্ত জরুরি। এসব জালের মাধ্যমে ইলিশের পোনাসহ বিভিন্ন প্রজাতির ছোট-বড় মাছ নির্বিচারে ধরা পড়ে, যা জলজ জীববৈচিত্র্য ও মাছের বংশবিস্তারের জন্য হুমকিস্বরূপ।

মৎস্যসম্পদ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এবং মা ইলিশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৯:৫২:২৫   ১৯ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ৫ লাখ ৭৬ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ করে ধ্বংস
● কয়রায় প্রাথমিক স্বাস্থ্যসেবায় মানুষের আস্থার নাম প্যারামেডিক মনোয়ার হোসেন
● ভেড়ামারায় আধুনিক কসাইখানা নেই, ঝুঁকিতে জনস্বাস্থ্য ও পরিবেশ
● হৃদরোগে জরুরি সহায়তা দিতে ২৫ সদস্যকে সিপিআর প্রশিক্ষণ
● খুলনায় একই দিনে মুদি দোকানি ও যুবদল নেতা গুলিবিদ্ধ



আর্কাইভ