ঢাকা    রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
• হৃদরোগে জরুরি সহায়তা দিতে ২৫ সদস্যকে সিপিআর প্রশিক্ষণ • আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট • ফরিদপুরে নুডলস খাইয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, আটক ১ • খুলনায় একই দিনে মুদি দোকানি ও যুবদল নেতা গুলিবিদ্ধ • ৩৯ বছরেই না ফেরার দেশে অভিনেত্রী তুলনা আল হারুন • সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের দাফন নিয়ে বাধা • শিমগাছ রোপণ নিয়ে বিরোধ, লালমোহনে যুবদল নেতা খুন • স্থানীয় নির্বাচনে ভোট রক্ষায় সতর্ক থাকার নির্দেশ জামায়াত আমিরের • প্রধানমন্ত্রীর নাম ব্যবহার করে চাঁদা দাবির অভিযোগ কয়রার দফাদার মতিয়ারের বিরুদ্ধে • আলফাডাঙ্গায় এমপি ইলিয়াস মোল্লার সঙ্গে জামায়াতের মতবিনিময় সভা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » খুলনায় একই দিনে মুদি দোকানি ও যুবদল নেতা গুলিবিদ্ধ

খুলনায় একই দিনে মুদি দোকানি ও যুবদল নেতা গুলিবিদ্ধ


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬


খুলনায় একই দিনে মুদি দোকানি ও যুবদল নেতা গুলিবিদ্ধ

খুলনা: মহানগরীর টুটপাড়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন মুদি দোকানি ধনঞ্জয় কুন্ডু ওরফে আকাশ কুণ্ড। শনিবার রাতে টুটপাড়া গাছতলা মন্দিরের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ধনঞ্জয় কুন্ডু ওই এলাকার শিবপদ কুন্ডুর ছেলে।
এর আগে, শনিবার বেলা সোয়া ১১টার দিকে খুলনা জেলার তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের পারহাজী গ্রামে দুর্বৃত্তদের গুলিতে আহত হন যুবদল নেতা রামিম বিশ্বাস।

গুলিবিদ্ধ রামিমও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি মধুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি এবং পারহাজী গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৭টার দিকে মহানগরীর টুটপাড়া গাছতলা মন্দিরের প্রবেশপথের একটি দোকানে বসে ছিলেন আকাশ কুণ্ডু। এ সময় মোটরসাইকেলে আসা দুই যুবক তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি তাঁর পেটে বিদ্ধ হয়।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, ঘটনাস্থল থেকে একটি তাজা গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৫৬:৩২   ৩ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● হৃদরোগে জরুরি সহায়তা দিতে ২৫ সদস্যকে সিপিআর প্রশিক্ষণ
● খুলনায় একই দিনে মুদি দোকানি ও যুবদল নেতা গুলিবিদ্ধ
● প্রধানমন্ত্রীর নাম ব্যবহার করে চাঁদা দাবির অভিযোগ কয়রার দফাদার মতিয়ারের বিরুদ্ধে
● কুষ্টিয়া-পাবনা মহাসড়কে ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে আটক ২
● ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬, দুজনের কারাদণ্ড এক বছর



আর্কাইভ