ঢাকা    শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• থানার লকাপে ছাত্রলীগ নেতার ভিডিও ধারণ, সহযোগী গ্রেপ্তার; ডিউটি অফিসার ক্লোজ • কুষ্টিয়া-পাবনা মহাসড়কে ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে আটক ২ • ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬, দুজনের কারাদণ্ড এক বছর • গলাচিপায় মা ইলিশ রক্ষার অভিযানে হামলা, পুলিশসহ আহত ২ • কলাপাড়ায় এক ঘণ্টার ব্যবধানে একই পরিবারের দুই সদস্যের মৃত্যু • বাউফলে খাল থেকে হাত বাঁধা অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার • ছুটির অবসরে কঁচা নদীর তীরে ডলফিন চত্বরে পর্যটকদের ভিড় • প্রধানমন্ত্রীকে বহনকারী বাস নিয়ে মন্তব্য, আবু বকর সিদ্দিক কারাগারে • কালীগঞ্জে ৩-১ গোলে জিতে তুমলিয়া প্রিমিয়ার লিগের শিরোপা বাগদী একাদশের • পাবনায় ৫ শতাধিক প্রাক্তন ছাত্রীর মিলনমেলায় মুখর চাটমোহর পাইলট বালিকা বিদ্যালয়


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বাউফলে খাল থেকে হাত বাঁধা অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

বাউফলে খাল থেকে হাত বাঁধা অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬


বাউফলে খাল থেকে হাত বাঁধা অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

পটুয়াখালী: পটুয়াখালীর বাউফল পৌর শহরের একটি খাল থেকে হাত রশি দিয়ে বাঁধা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের সঙ্গে ইট দিয়ে বাঁধা একটি বস্তাও পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৫টার দিকে বাউফল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাংলাবাজার এলাকার জামে মসজিদের পাশের খালের ঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের ধারণা, নিহত যুবকের বয়স আনুমানিক ৩০ থেকে ৩২ বছর। তাঁর পরনে ছিল লুঙ্গি ও খয়েরি রঙের স্যান্ডো গেঞ্জি। মরদেহটি পচে যাওয়ায় আশপাশে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। তবে এখনো তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয় মসজিদের মুসল্লিরা জানান, শুক্রবার জুমার নামাজের আগে মসজিদের ঘাটে অজু করতে এসেও তাঁরা খালে কোনো মরদেহ দেখতে পাননি। পরে দুপুরের দিকে স্থানীয় লোকজন ঘাটের পাশে মরদেহটি দেখতে পান। তাঁদের ধারণা, খালের স্রোতে ভেসে এসে মরদেহটি সেখানে আটকে থাকতে পারে।

স্থানীয়দের আরও ধারণা, কয়েক দিন আগে ওই যুবককে হত্যা করে মরদেহ খালে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে। তবে এটি হত্যাকাণ্ড কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত ছাড়া এ বিষয়ে বিস্তারিত বলা যাচ্ছে না। মরদেহের পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত করছে।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৪:১৩:০০   ২ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● গলাচিপায় মা ইলিশ রক্ষার অভিযানে হামলা, পুলিশসহ আহত ২
● কলাপাড়ায় এক ঘণ্টার ব্যবধানে একই পরিবারের দুই সদস্যের মৃত্যু
● বাউফলে খাল থেকে হাত বাঁধা অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
● ছুটির অবসরে কঁচা নদীর তীরে ডলফিন চত্বরে পর্যটকদের ভিড়
● আলগী নদীতে হাত বাঁধা অজ্ঞাত পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার



আর্কাইভ