ঢাকা    শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• থানার লকাপে ছাত্রলীগ নেতার ভিডিও ধারণ, সহযোগী গ্রেপ্তার; ডিউটি অফিসার ক্লোজ • কুষ্টিয়া-পাবনা মহাসড়কে ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে আটক ২ • ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬, দুজনের কারাদণ্ড এক বছর • গলাচিপায় মা ইলিশ রক্ষার অভিযানে হামলা, পুলিশসহ আহত ২ • কলাপাড়ায় এক ঘণ্টার ব্যবধানে একই পরিবারের দুই সদস্যের মৃত্যু • বাউফলে খাল থেকে হাত বাঁধা অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার • ছুটির অবসরে কঁচা নদীর তীরে ডলফিন চত্বরে পর্যটকদের ভিড় • প্রধানমন্ত্রীকে বহনকারী বাস নিয়ে মন্তব্য, আবু বকর সিদ্দিক কারাগারে • কালীগঞ্জে ৩-১ গোলে জিতে তুমলিয়া প্রিমিয়ার লিগের শিরোপা বাগদী একাদশের • পাবনায় ৫ শতাধিক প্রাক্তন ছাত্রীর মিলনমেলায় মুখর চাটমোহর পাইলট বালিকা বিদ্যালয়


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় এক ঘণ্টার ব্যবধানে একই পরিবারের দুই সদস্যের মৃত্যু

কলাপাড়ায় এক ঘণ্টার ব্যবধানে একই পরিবারের দুই সদস্যের মৃত্যু


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬


কলাপাড়ায় এক ঘণ্টার ব্যবধানে একই পরিবারের দুই সদস্যের মৃত্যু

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় এক ঘণ্টার ব্যবধানে একই পরিবারের দুই সদস্যের মৃত্যু হয়েছে। শুক্রবার, ২২ অক্টোবর দুপুরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পরিচিত নবাবগঞ্জ গ্রামের বাসিন্দা অরবিন্দু বিশ্বাসের (মন্টু) বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত দুজন হলেন অরবিন্দু বিশ্বাসের স্ত্রী কৃষ্ণা রানী বিশ্বাস (৭০) এবং তাঁর আপন ভাই ডা. অসিত বরণ বিশ্বাস (খোকন)।
শুক্রবার দুপুর ১২টার দিকে নবাবগঞ্জে নিজ বাড়িতে স্ট্রোকজনিত কারণে কৃষ্ণা রানী বিশ্বাসের মৃত্যু হয়। একই দিন দুপুর ১টার দিকে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ডা. অসিত বরণ বিশ্বাস।

একই দিনে দুই প্রিয়জনকে হারিয়ে শোকে হতবিহ্বল হয়ে পড়েছেন সত্তরোর্ধ্ব অরবিন্দ বিশ্বাস। একই বাড়িতে এক দিনে দুজনের মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্বজন ও এলাকাবাসীর মধ্যে চলছে শোকের মাতম। তবে মৃত দুজনের একজনের ছেলে এবং অন্যজনের মেয়ে প্রবাসে থাকায় তাঁদের শেষকৃত্যের সময় নির্দিষ্ট করে জানাতে পারেননি স্বজনেরা।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, দুজনেরই শেষকৃত্য নবাবগঞ্জে তাঁদের নিজ বাড়িতে সম্পন্ন হবে। কৃষ্ণা রানী বিশ্বাস দুই ছেলে ও দুই মেয়ের জননী ছিলেন। অন্যদিকে, ডা. অসিত বরণ বিশ্বাস এক ছেলে ও এক মেয়ের বাবা ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪:১৭:১৯   ৬ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● গলাচিপায় মা ইলিশ রক্ষার অভিযানে হামলা, পুলিশসহ আহত ২
● কলাপাড়ায় এক ঘণ্টার ব্যবধানে একই পরিবারের দুই সদস্যের মৃত্যু
● বাউফলে খাল থেকে হাত বাঁধা অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
● ছুটির অবসরে কঁচা নদীর তীরে ডলফিন চত্বরে পর্যটকদের ভিড়
● আলগী নদীতে হাত বাঁধা অজ্ঞাত পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার



আর্কাইভ