ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
![]()
কুষ্টিয়া: কুষ্টিয়া-পাবনা মহাসড়কে পেয়ারা ব্যবসায়ীর গাড়ি আটকে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে দুজনকে আটক করে মারধর করেছেন স্থানীয়রা। পরে তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
শনিবার (২৪ অক্টোবর) ভোর ৬টার দিকে মহাসড়কের ভেড়ামারা ১০ মাইল এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, ভোরে কয়েকজন ব্যক্তি পেয়ারা ব্যবসায়ীর গাড়ি আটকে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা দাবি করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে এসে প্রতিরোধ গড়ে তোলেন। পরে তাঁদের মধ্যে দুজনকে আটক করে মারধর করা হয় এবং পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, কুষ্টিয়া-পাবনা মহাসড়কের বিভিন্ন স্থানে মাঝেমধ্যে ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটার অভিযোগ রয়েছে। এসব ঘটনায় ব্যবসায়ী, পরিবহনচালক ও সাধারণ যাত্রীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হচ্ছে। তাঁরা মহাসড়কে নিরাপত্তা জোরদার এবং নিয়মিত পুলিশি টহলের দাবি জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৪:৪৬:৪৩ ৩ বার পঠিত | ● অস্ত্রধারী ডাকাত সন্দেহে আটক ● কুষ্টিয়া-পাবনা মহাসড়কে ছিনতাই ● ভেড়ামারা ১০ মাইল