ঢাকা    রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
• হৃদরোগে জরুরি সহায়তা দিতে ২৫ সদস্যকে সিপিআর প্রশিক্ষণ • আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট • ফরিদপুরে নুডলস খাইয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, আটক ১ • খুলনায় একই দিনে মুদি দোকানি ও যুবদল নেতা গুলিবিদ্ধ • ৩৯ বছরেই না ফেরার দেশে অভিনেত্রী তুলনা আল হারুন • সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের দাফন নিয়ে বাধা • শিমগাছ রোপণ নিয়ে বিরোধ, লালমোহনে যুবদল নেতা খুন • স্থানীয় নির্বাচনে ভোট রক্ষায় সতর্ক থাকার নির্দেশ জামায়াত আমিরের • প্রধানমন্ত্রীর নাম ব্যবহার করে চাঁদা দাবির অভিযোগ কয়রার দফাদার মতিয়ারের বিরুদ্ধে • আলফাডাঙ্গায় এমপি ইলিয়াস মোল্লার সঙ্গে জামায়াতের মতবিনিময় সভা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » হৃদরোগে জরুরি সহায়তা দিতে ২৫ সদস্যকে সিপিআর প্রশিক্ষণ

হৃদরোগে জরুরি সহায়তা দিতে ২৫ সদস্যকে সিপিআর প্রশিক্ষণ


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬


হৃদরোগে জরুরি সহায়তা দিতে ২৫ সদস্যকে সিপিআর প্রশিক্ষণ

ঢাকা: হৃদরোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং জরুরি চিকিৎসাসেবা দেওয়ার সক্ষমতা গড়ে তুলতে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির ২৫ সদস্যকে সিপিআর (CPR) প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত ব্যক্তিকে সিপিআর দেওয়ার মাধ্যমে কীভাবে বাঁচানোর চেষ্টা করতে হয়, সে বিষয়ে প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

রাজধানীর ধানমন্ডিতে সিমেক সেন্টারে আয়োজিত প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক এবং বিশিষ্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. গোলাম মোর্শেদ।

সিমেক হেলথের ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান বলেন, নিয়মিত ঝুঁকি মূল্যায়ন, স্বাস্থ্যকর জীবনযাপন এবং সময়মতো চিকিৎসা গ্রহণের মাধ্যমে অধিকাংশ হৃদরোগজনিত জটিলতা প্রতিরোধ করা সম্ভব। ভেড়ামারা সমিতির সদস্যদের এসব বিষয়ে হাতে-কলমে শেখাতেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

ভেড়ামারা সমিতির যুগ্ম মহাসচিব ওয়াহিদ আহমেদ উজ্জ্বল জানান, ঢাকায় বসবাসরত সমিতির সদস্যদের জন্য নেওয়া বিভিন্ন কল্যাণমুখী কর্মসূচির মধ্যে সিপিআর প্রশিক্ষণ অন্যতম। এবারের প্রশিক্ষণ থেকে অংশগ্রহণকারীরা হার্ট অ্যাটাক ও কার্ডিয়াক অ্যারেস্ট সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছেন। পর্যায়ক্রমে সমিতির অন্য সদস্যদেরও সিপিআর প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২৩:২৩:০৫   ১৪ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● হৃদরোগে জরুরি সহায়তা দিতে ২৫ সদস্যকে সিপিআর প্রশিক্ষণ
● খুলনায় একই দিনে মুদি দোকানি ও যুবদল নেতা গুলিবিদ্ধ
● প্রধানমন্ত্রীর নাম ব্যবহার করে চাঁদা দাবির অভিযোগ কয়রার দফাদার মতিয়ারের বিরুদ্ধে
● কুষ্টিয়া-পাবনা মহাসড়কে ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে আটক ২
● ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬, দুজনের কারাদণ্ড এক বছর



আর্কাইভ