ঢাকা    রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
• হৃদরোগে জরুরি সহায়তা দিতে ২৫ সদস্যকে সিপিআর প্রশিক্ষণ • আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট • ফরিদপুরে নুডলস খাইয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, আটক ১ • খুলনায় একই দিনে মুদি দোকানি ও যুবদল নেতা গুলিবিদ্ধ • ৩৯ বছরেই না ফেরার দেশে অভিনেত্রী তুলনা আল হারুন • সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের দাফন নিয়ে বাধা • শিমগাছ রোপণ নিয়ে বিরোধ, লালমোহনে যুবদল নেতা খুন • স্থানীয় নির্বাচনে ভোট রক্ষায় সতর্ক থাকার নির্দেশ জামায়াত আমিরের • প্রধানমন্ত্রীর নাম ব্যবহার করে চাঁদা দাবির অভিযোগ কয়রার দফাদার মতিয়ারের বিরুদ্ধে • আলফাডাঙ্গায় এমপি ইলিয়াস মোল্লার সঙ্গে জামায়াতের মতবিনিময় সভা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের দাফন নিয়ে বাধা

সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের দাফন নিয়ে বাধা


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬


সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের দাফন নিয়ে বাধা

পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মরদেহ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। প্রশাসন গোপনে গার্ড অব অনার দিয়ে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করলেও নিজ এলাকায় মরদেহ দাফনে বাধা দিচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা।

শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টায় মানিক পশারীর মরদেহ পিরোজপুর সদর উপজেলা পরিষদ চত্বরে পৌঁছালে গার্ড অব অনার দেওয়া ও পিরোজপুরে কবর দেওয়ার ক্ষেত্রে বাধার মুখে পড়ে পরিবার। পরে বিকেল ৫টার দিকে পুলিশ লাইন্সের ভেতরে গোপনে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়।

মানিক পশারী পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিতলিয়া গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। তিনি মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলার বাদী ছিলেন।

মানিক পশারীর পরিবার জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি পলাতক ছিলেন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া এলাকায় মেয়ে ও জামাতার কাছে আশ্রয় নিয়েছিলেন। গত দুই মাস ধরে তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। শনিবার সকাল ১০টায় টুঙ্গিপাড়ায় তাঁর মৃত্যু হয়। দুপুর ১২টার দিকে গার্ড অব অনার দেওয়ার জন্য তাঁর মরদেহ পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আনা হলে জামায়াতের নেতারা বাধা দেন। পরে পুলিশ লাইন্সের ভেতরে গোপনে তাঁকে গার্ড অব অনার দিয়ে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে।

মানিক পশারীর জামাতা ফারুক হোসেন বলেন, “সকাল ১০টায় উনি মারা গেছেন। দুপুর ১২টায় আমরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এলে উনি আমাদের গার্ড অব অনারের কথা বলে বিকেল ৫টা পর্যন্ত দাঁড় করিয়ে রাখেন। উনি একজন গেজেটেড মুক্তিযোদ্ধা ছিলেন। একটি সাধারণ অ্যাম্বুলেন্সে কোনো বরফ-চাপাতা ছাড়া ৪ থেকে ৫ ঘণ্টা পরে গোপনে কোনো মতে গার্ড অব অনার দেওয়া হয়েছে। আমরা কীভাবে মরদেহ দাফন করবো তার কোনো দায়িত্ব নেয়নি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। মরদেহ দাফন নিয়ে আমরা খুবই চিন্তিত।”

পিরোজপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাক বলেন, “মানিক পশারী একজন ভুয়া মুক্তিযোদ্ধা। তাকে কোনোভাবেই গার্ড অব অনার দিতে দেওয়া হবে না। পিরোজপুরের মাটিতে মানিক পশারীর মরদেহ দাফন করতে দেওয়া হবে না।”

পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, মানিক পশারীকে গার্ড অব অনার দেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখারুল ইসলাম শামীম বলেন, রাষ্ট্রীয় মর্যাদায় মানিক পশারীর মরদেহে গার্ড অব অনার দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৩৫:০৫   ৬ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের দাফন নিয়ে বাধা
● শিমগাছ রোপণ নিয়ে বিরোধ, লালমোহনে যুবদল নেতা খুন
● গলাচিপায় মা ইলিশ রক্ষার অভিযানে হামলা, পুলিশসহ আহত ২
● কলাপাড়ায় এক ঘণ্টার ব্যবধানে একই পরিবারের দুই সদস্যের মৃত্যু
● বাউফলে খাল থেকে হাত বাঁধা অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার



আর্কাইভ