ঢাকা    শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• থানার লকাপে ছাত্রলীগ নেতার ভিডিও ধারণ, সহযোগী গ্রেপ্তার; ডিউটি অফিসার ক্লোজ • কুষ্টিয়া-পাবনা মহাসড়কে ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে আটক ২ • ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬, দুজনের কারাদণ্ড এক বছর • গলাচিপায় মা ইলিশ রক্ষার অভিযানে হামলা, পুলিশসহ আহত ২ • কলাপাড়ায় এক ঘণ্টার ব্যবধানে একই পরিবারের দুই সদস্যের মৃত্যু • বাউফলে খাল থেকে হাত বাঁধা অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার • ছুটির অবসরে কঁচা নদীর তীরে ডলফিন চত্বরে পর্যটকদের ভিড় • প্রধানমন্ত্রীকে বহনকারী বাস নিয়ে মন্তব্য, আবু বকর সিদ্দিক কারাগারে • কালীগঞ্জে ৩-১ গোলে জিতে তুমলিয়া প্রিমিয়ার লিগের শিরোপা বাগদী একাদশের • পাবনায় ৫ শতাধিক প্রাক্তন ছাত্রীর মিলনমেলায় মুখর চাটমোহর পাইলট বালিকা বিদ্যালয়


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » প্রধানমন্ত্রীকে বহনকারী বাস নিয়ে মন্তব্য, আবু বকর সিদ্দিক কারাগারে

প্রধানমন্ত্রীকে বহনকারী বাস নিয়ে মন্তব্য, আবু বকর সিদ্দিক কারাগারে


গোলাম কিবরিয়া (রাজশাহী)
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬


প্রধানমন্ত্রীকে বহনকারী বাস নিয়ে মন্তব্য, আবু বকর সিদ্দিক কারাগারে

রাজশাহী: প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরের সময় তাঁকে বহনকারী রুয়েটের কোস্টার বাস নিয়ে ফেসবুকে উসকানিমূলক মন্তব্য ও হুমকি দেওয়ার অভিযোগে আবু বকর সিদ্দিককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২০ অক্টোবর) বিমানবন্দর থেকে মাদ্রাসা মাঠে যাওয়ার পথে ওই বাস ব্যবহার করা হয়েছিল।

শুক্রবার (২৩ অক্টোবর) মামলার তদন্তকারী কর্মকর্তা ঢাকা মহানগর ডিবি পুলিশের এসআই ইয়াছিন পাইক আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিকে কারাগারে আটক রাখার আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, দেশের অখণ্ডতা ও সংহতি এবং জননিরাপত্তা বিঘ্নিত করার চক্রান্ত ও রাষ্ট্রপ্রধানের ওপর হামলার উসকানিতে জড়িত অন্য অজ্ঞাত আসামিদের তথ্য উদ্ঘাটনের জন্য সিদ্দিককে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ কারণে তাঁর রিমান্ডের আবেদন করা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত জামিনে মুক্তি পেয়ে আসামি যাতে আলামত নষ্ট বা আত্মগোপন করতে না পারেন, সে জন্য জামিনের বিরোধিতা করে তাঁকে কারাগারে আটক রাখার অনুরোধ জানান তদন্ত কর্মকর্তা।

মামলার সূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারির সময় ‘THE BEAUTY OF RAJSHAHI’ নামের একটি ফেসবুক গ্রুপে ‘Maisa Anjum’ নামের আইডি থেকে পোস্ট করা প্রধানমন্ত্রীকে বহনকারী রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) বাসের ছবি দেখতে পায়। ওই পোস্টের মন্তব্যে ‘MD Abu Bokor Siddique’ নামের ফেসবুক আইডি থেকে লেখা হয়, ‘ইস একটা বড় সুযোগ ছিলো, শুধু একটা স্নাইপার এর অভাব ছিলো’।

মন্তব্যটিকে উসকানিমূলক ও হুমকিমূলক হিসেবে বিবেচনা করে ডিবি পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে। পরে এসআরবি-৫ অভিযান চালিয়ে ২১ অক্টোবর বিকেলে রাজশাহীর পবা থেকে আবু বকর সিদ্দিক ও তাঁর বাবা আয়নাল হককে আটক করা হয়।

অভিযানের সময় সিদ্দিকের কাছ থেকে একটি স্মার্টফোন উদ্ধার ও জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিদ্দিক তাঁর ব্যবহৃত ফেসবুক আইডি থেকে ওই মন্তব্য করার কথা স্বীকার করেন। তবে তাঁর বাবা সামাজিক যোগাযোগমাধ্যম বা এ ঘটনা সম্পর্কে কিছু জানেন না বলে প্রাথমিক যাচাই-বাছাই শেষে তাঁকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনায় ঢাকা উত্তরের অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের এসআই মানিক হোসেন বাদী হয়ে রাজধানীর রমনা মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। এ বিষয়ে আরও তদন্ত চলছে।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৪:০৬:১৪   ২ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● প্রধানমন্ত্রীকে বহনকারী বাস নিয়ে মন্তব্য, আবু বকর সিদ্দিক কারাগারে
● পাবনায় ৫ শতাধিক প্রাক্তন ছাত্রীর মিলনমেলায় মুখর চাটমোহর পাইলট বালিকা বিদ্যালয়
● পদ্মা ব্যারেজ প্রকল্প পরিদর্শনে পানি সম্পদ মন্ত্রীর আগমন, সুজানগরে প্রস্তুতি সভা
● ট্রাকের ধাক্কায় আহত রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরার মৃত্যু
● রাজশাহীতে ১.৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার, পালিয়েছেন সহযোগী



আর্কাইভ